ফাইনালে টসে হেরে ব্যাটিংয়ে জেমকন খুলনা-

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

চলতি বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপের ফাইনালে টসে দিতে প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নিয়েছেন গাজী গ্রুপ চট্টগ্রামের অধিনায়ক মোহাম্মদ মিথুন।

দ্বিতীয় কোয়ালিফায়ারে খেলা একই একাদশ নিয়েই আজ আজ মাঠে নামছে চট্টগ্রাম। অন্যদিকে, অপরিবর্তিত একাদশ নিয়ে ফাইনালে নামা হচ্ছে না খুলনার এটা সবারই জানা। পারিবারিক কারণে আগেই দল ছেড়েছেন সাকিব আল হাসান। যার ফলে এক পরিবর্তন নিয়ে ফাইনাল খেলতে হচ্ছে খুলনাকে। সাকিবের জায়গায় পেসার শহিদুল ইসলামকে অন্তর্ভুক্ত করেছে দলটি।

জেমকন খুলনা একাদশ :

জাকির হাসান, জহুরুল ইসলাম, ইমরুল কায়েস, মাহমুদউল্লাহ রিয়াদ (অধিনায়ক), আরিফুল হক, শুভাগত হোম, শামীম হোসেন, মাশরাফি মুর্তজা, শহিদুল ইসলাম, হাসান মাহমুদ ও আল-আমিন হোসেন।

গাজী গ্রুপ চট্টগ্রাম একাদশ :

লিটন দাস, সৌম্য সরকার, নাদিফ চৌধুরী, মোহাম্মদ মিঠুন (অধিনায়ক), মোসাদ্দেক হোসেন, শামসুর রহমান, সৈকত আলি, নাহিদুল ইসলাম, মুস্তাফিজুর রহমান, রাকিবুল হাসান ও শরিফুল ইসলাম।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »