মারুফ ইসলাম ইফতি »
শেন ওয়ার্ন! একজন জীবন্ত কিংবদন্তি। সাদা পোশাকে লাল বল হাতে জাদুকরী বোলিংয়ে সারাবিশ্বকে তাক লাগিয়েছেন একসময়। অজি এই লেগ স্পিন জাদুকর লেগ স্পিনকে যেন নিয়ে গিয়েছিলেন শিল্পীর পর্যায়ে। বল যেন ওয়ার্নের ইশারায় কথা বলতো উইকেটে! ওয়ার্ন যুগে লাল বল ও ওয়ার্নের সম্পর্ক ঠিক এমনি ছিল।
টেস্ট ফরম্যাটে এই লাল বল হাতে ৭০৮ জন ব্যাটসম্যানকে প্যাভিলিয়নের পথে হাটিয়েছেন তিনি। টেস্ট ক্রিকেটের লাল বলের এই সম্রাট এবার লাল বল ছেড়ে মজেছেন গোলাপি বলের প্রেমে! টেস্ট ফরম্যাট থেকে লাল বল তুলে নিয়ে সব ধরনের টেস্টে গোলাপি বলের খেলা চান জীবন্ত এই কিংবদন্তি।
ক্রিকেট ইতিহাসের শুরু থেকে বাইশ গজের লড়াই হতো লাল বলে। পরবর্তীতে সীমিত ওভারের ওয়ানডে ফরম্যাটের জন্য সাদা বল নিয়ে আসা হয়।
যার কারণে ওয়ানডে, টি-টুয়েন্টি সহ অনান্য ছোট ফরম্যাট গুলো এই সাদা বলে পরিচালিত হয়।
ক্রিকেটের শুরু থেকে টেস্ট ম্যাচ লাল বলে হয়ে আসছে। টেস্ট ফরম্যাটটি দিনের বেলায় মাঠে গড়ানোর কারণে লাল বলের কোন বিকল্প ছিল না। পরবর্তীতে টেস্ট ফরম্যাটও দীবারাত্রী করার পরিকল্পনা যখন হাতে নেওয়া হয়, তখন থেকে এই ফরম্যাটের দীবারাত্রী ম্যাচের জন্য বিকল্প বলের ব্যাপারে ভাবতে হয়। দীবারাত্রী টেস্ট ম্যাচে রাতে ফ্রেডলাইটের কৃত্রিম আলোয় লাল বলে খেলার সুযোগ নেই। যার ফলে দীবারাত্রী টেস্টের জন্য ভিন্ন বর্ণের বল তৈরির পরিকল্পনা সাজাতে হয়। ব্যাপক পরিক্ষা নিরিক্ষার পর গোলাপি বলকে দীবারাত্রী টেস্ট ম্যাচের জন্য আদর্শ মনে হওয়ায় গোলাপি বলকে চুড়ান্ত করে আইসিসি। কেননা কৃৃত্রিম আলোতেও গোলাপি বলের উজ্জ্বলতার কারণে ব্যাটিং ও ফিল্ডিংয়ে বলের উপর ফোকাস করতে কোন অসুবিধা হয়না খেলোয়াড়দের। যার ফলে ব্যাপক পরিক্ষা নিরিক্ষার পর গোলাপি বলকে চুড়ান্ত করে এই বলে চলে আসছে দীবারাত্রী টেস্ট ম্যাচ গুলো।
দীবারাত্রী টেস্ট ম্যাচে গোলাপি বলের জন্য বাড়তি উচ্ছ্বাস প্রকাশ পেয়েছে কিংবদন্তি লেগ স্পিনার শেন ওয়ার্নের কন্ঠে।
অস্ট্রেলিয়া-ভারত টেস্টের প্রথম দিনে বৃহস্পতিবার দারুণ লড়াই হয়েছে গোলাপি বলে। গোলাপি বলে গঠন ও আচরনের জন্য বোলাররা দারুণ মোভমেন্ট পাচ্ছে এই বলে। ওয়ার্ন মনে করছেন এই গোলাপি বলের ক্রিকেটে এই বলের আচরন অনুযায়ী একজন ব্যাটসম্যান ও বোলার তাদের সামর্থ্য ও দক্ষতার প্রমাণ করতে পারবে।
ক্রিকেটভিত্তিক সংবাদমাধ্যম ফক্স স্পোর্টসকে দেওয়া একান্ত সাক্ষাৎকারে “গোলাপি বল” নিয়ে ব্যাপক উচ্ছ্বাস দেখা গেছে ওয়ার্নের বক্তব্যে। লাল বল হাতে পুরো ক্যারিয়ার দাপট দেখানো ওয়ার্ন বলছেন টেস্ট ফরম্যাট থেকে লাল বল তুলে নিয়ে দিনের টেস্ট ম্যাচেও গোলাপি বলে খেলানো উচিৎ। টেস্ট ফরম্যাট গোলাপি বলেই সুন্দর।
ফক্স স্পোর্টসকে ওয়ার্ন বলেনঃ ক্রিকেটার-দর্শক, সবার জন্যই গোলাপি বল দারুণ। গত কয়েক বছর ধরেই এটা বলে আসছি। আমার মতে, সব টেস্টেই গোলাপি বল ব্যবহার করা উচিত। শুধু দিবা-রাত্রির টেস্টে নয়, দিনের টেস্টেও গোলাপি বলে খেলানো উচিৎ।
গোলাপি বল মাঠে ক্রিকেটাররা সহজে দেখতে পারে, দর্শকরাও সহজে দেখতে পারে। লাল বলের চেয়ে এটা মুভ করে বেশি এবং টিভিতেও দারুণ দেখায়। তাহলে সব টেস্টে গোলাপি বলে খেলা হবে না কেন?
ওয়ার্ন আরো বলেন: অনেক দিন ধরেই লাল বলের অবস্থা বাজে। ইংল্যান্ডের ডিউক বল ছাড়া আর সব লাল বল ফালতু। লাল বলের যে অবস্থা, গোলাপি বল নিশ্চয়ই এটির চেয়ে খারাপ হবে না! তো গোলাপি বলেই সব টেস্টে খেলা হোক।
টেস্ট ফরম্যাটে যে লাল বল হাতে ব্যাটসম্যানদের জন্য ছিলেন আতঙ্কের নাম! গোলাপি বলে কখনো খেলারও সুযোগ হয়নি তার। অথচ গোলাপি বলের কার্যকারিতা ও ক্রিকেটের সৌন্দর্যের জন্য গোলাপি বলের প্রতি ওয়ার্নের এমন প্রেম নিঃসন্দেহে দারুণ ব্যাপার।
নিউজক্রিকেট / ইফতি
