নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
ভারতীয় ব্যাটসম্যানদের ব্যাট ও প্যাডের মাঝের ফাঁক নিয়ে সতর্ক হতে হবে, কড়াভাবে এমন নির্দেশনা দিয়েছেন সাবেক ভারতীয় ক্রিকেটার সুনিল গাভাস্কার।
গোলাপি বলের টেস্টে ভারতীয় ওপেনারদের এমন ব্যর্থতা ও ভুল মানতে পারছেন না সাবেক এই ভারতীয় ক্রিকেটার। অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম টেস্টে পৃথ্বী ০ রান করে সাজঘরে ফেরেন। ইনিংসের দ্বিতীয় বলে গোলাপি বোলের ত্রাস মিচেল স্টার্কের শিকার হয়ে আউট হয়েছেন পৃথ্বী। অন্যদিকে ওপর ওপেনার মায়াঙ্ক আগারওয়াল ১৭ রান করে টেস্টের এক নম্বর বোলার প্যাট কামিন্সের শিকার হয়ে আউট হন। ওপেনারদের এই ব্যর্থতা নিয়েই এবার সমালোচনায় ভারতের প্রাক্তন অধিনায়ক ও কিংবদন্তি সুনীল গাভাস্কার।
কিংবদন্তি গাভাস্কার বলেছেন, ‘ভারতীয় ব্যাটসম্যানদের বিশ্বমঞ্চে এবার আরেকটু বেশি পরিণত ব্যাটিং করতে হবে। ব্যাট ও প্যাডের মাঝের ফাঁক নিয়ে সতর্ক হতে হবে।
প্রসঙ্গত অ্যাডিলেডে গোলাপি বলের দীবারাত্রী ম্যাচে ভারতীয় দুই ডানহাতি ওপেনারাই ব্যাট ও প্যাডের মাঝে ফাঁকের কারণে আউট হয়েছেন।
গাভাস্কার সমালোচনায় আরও বলেছেন, ‘বড় ব্যাটসম্যান হতে গেলে, সবসময়ই ব্যাটও প্যাডের মধ্যে যতটা সম্ভব ফাঁক কমাতে হবে।’
অফ ফর্মে থাকা পৃথ্বী দ্বিতীয় ইনিংসে ঘুরে দাঁড়াতে না পারলে দ্বিতীয় টেস্টে তাঁর সুযোগ পাওয়া নিয়ে অনিশ্চয়তা তৈরি হতে পারে।অজিদের বিরুদ্ধে প্রস্তুতি ম্যাচে ৬৫ রান হাঁকিয়ে ফর্মে রয়েছেন শুভমান গিল। বিরাট পিঙ্ক টেস্ট খেলে পিতৃত্বকালীন ছুটি নিয়ে দেশে ফিরলে সেক্ষেত্রে বিরাটের জায়গায় লোকেশ রাহুল মিডল অর্ডারের দায়িত্ব নিতে পারেন ও গিলকে দিয়ে ওপেন করাতে পারে ম্যানেজমেন্ট।
নিউজক্রিকেট / শাহীন
