নিউজ ডেস্ক »
বাংলাদেশের সাবেক কোচ ডেভ হোয়্যাটমোরকে নেপাল ক্রিকেট দলের প্রধান কোচ হিসেবে নিয়োগ দিয়েছে ক্রিকেট এ্যাসোসিয়েশন অফ নেপাল (ক্যান)। মূলত আইসিসির বৈশ্বিক আসরগুলোত ভালো করার উদ্দেশ্যে ২০২২ সালের জানুয়ারী পর্যন্ত এই কোচের সঙ্গে চুক্তি করেছে নেপাল।
বাংলাদেশের একজন সফল কোচ ছিলেন অস্ট্রেলিয়ান কোচ ডেভ হোয়াটমোর। বাংলাদেশ দলের দায়িত্ব নেওয়ার পর বাংলাদেশ দলের চিত্রটাই যেন পাল্টে দিয়েছিলেন ডেভ। তাঁর অধিনেই প্রথমবারের মতো টেস্ট ম্যাচ জিতেছিলো বাংলাদেশ। ২০০৪ সালে ভারতের বিপক্ষে ওয়ানডে ক্রিকেটে জয় পেয়েছিলো বাংলাদেশ। তার অধীনেই ২০০৭ বিশ্বকাপে শক্তিশালী ভারতের বিপক্ষে জয় পায় বাংলাদেশ। তার কোচিংয়েই অষ্ট্রলিয়ার বিপক্ষে একমাত্র ওয়ানডে জয় এবং সাউথ আফ্রিকার সাথে জয় পায় বাংলাদেশ। তার সময়েই সাকিব,তামিম,মুশফিক এর মতো তরুন খেলোয়ারা উঠে আসে।
২০০৩- ২০০৭ পর্যন্ত বাংলাদেশের কোচ ছিলেন অস্ট্রেলিয়ার ডেভ হোয়াটমোর। তার সময়ে ২৭ টেস্টে ১টিতে জয়, হার ২২টি, ড্র ১টিতে। আর ৮৯ ওয়ানডে’র মধ্যে ৩৩টিতে জয় পেয়েছিল বাংলাদেশ আর হার ৫৬টিতে। এছাড়া, ১টি টি-টোয়েন্টি খেলে সেটি জিতেছিল টাইগাররা।
অস্ট্রেলিয়ার হয়ে মাত্র ৭টি টেস্ট এবং ১টি ওয়ানডে খেললেও কোচ হিসেবে দারুণ সফল ছিলেন হোয়াটমোর। তাঁর অধীনেই শ্রীলঙ্কা ১৯৯৬ সালের বিশ্বকাপ জিতেছিল। তার অধীনেই ২০১২ এশিয়া কাপ জিতেছিল পাকিস্তান। এছাড়াও কলকাতা নাইট রাইডার্স, জিম্বাবুয়ে এবং সিঙ্গাপুরের ক্রিকেটেও অবদান রেখেছেন তিনি। স্বভাবতই যেখানেই গেছেন কোচ হিসেবে সাফল্যরের উচ্চ শিখরে পৌঁছেছেন হোয়াটমোর।
সবকিছু বিবেচনায় এনেই হোয়াটমোরকে কোচ হিসাবে নিয়োগ দিয়েছে নেপাল। নেপাল ক্রিকেটের উচ্চ পর্যায়ের কর্মকর্তা কুস্তভ লাহিরী এক প্রেস বিজ্ঞপ্তিতে খবরটি নিশ্চিত করেছেন। একই সঙ্গে হোয়াটমোর নেপালের ক্রিকেট উন্নয়নে এই নতুন চ্যালেঞ্জটি নিতে অধীর আগ্রহে অপেক্ষা করছেন বলেও জানান তিনি।
এ প্রসঙ্গে লাহিরী বলেন, ‘এই নতুন চ্যালেঞ্জ নেয়ার জন্য ডেভ খুবই উতসাহী। তিনি বিশ্বাস করেন, নেপালে বেশ কয়েকজন প্রতিভাবান ক্রিকেটার রয়েছেন এবং বিশ্ব ক্রিকেটে নেপালের উজ্জ্বল ভবিষ্যত অপেক্ষা করছে। নেপাল খুবই অসাধারণ একটি দেশ। তরুণ মেধাবী ক্রিকেটারদের নিয়ে এই নতুন চ্যালেঞ্জটা গ্রহণ করতে ডেভ অধীর আগ্রহে অপেক্ষা করছে।
নিউজক্রিকেট / রাসেল
