নিউজ ডেস্ক »
আজ শেষ বঙ্গবন্ধু টি-২০ কাপ। ফাইনালে মুখোমুখি জেমকন খুলনা ও গাজি গ্রুপ চট্টগ্রাম। বাংলাদেশ ও খুলনার অধিনায়ক এখন মাহমুদুল্লাহ। করোনাভাইরাসের পর বড় পরিসরে এমন আয়োজনকে বেশ ইতিবাচক ভাবে দেখেছেন মাহমুদুল্লাহ রিয়াদ।
এই টুর্নামেন্টে অভিজ্ঞ ক্রিকেটারদের পাশাপাশি ছিলেন ফেব্রুয়ারিতে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ জিতে আশা ক্রিকেটাররা। আকবর আলি, শরিফুল ইসলাম, পারভেজ ইমন সবাই ভালো করেছেন। তারা সিনিয়রদের সাথে টেক্কা দিয়েই পারফর্ম করে গিয়েছেন। অনেক ক্ষেতে ছাড়িয়ে গেছেন সিনিয়রদেরও। বিশ্বকাপ জয়ী এই ক্রিকেটারদের দেখা তাই মুগ্ধ মাহমুদুল্লাহ
তিনি বলেন,”আমার মনে হয় সবমিলিয়ে টুর্নামেন্টটি খুবই ভালো হয়েছে, খুব ভালো ক্রিকেট খেলা হয়েছে। বিশেষ করে আমি মুগ্ধ অনূর্ধ্ব-১৯ দলের ক্রিকেটারদের নিয়ে। তারা যেভাবে পারফর্ম করেছে, সাহসী এবং দায়িত্বশীল ব্যাটিং করেছে। তাদের বোলিং, ফিল্ডিং… সব মিলিয়ে পুরো টুর্নামেন্ট জুড়ে দুর্দান্ত। আমার মনে হয় এটা আমাদের সবার জন্যও খুব ভালো একটা প্রতিযোগিতা তৈরি করবে।’
তাদের এমন পারফরম্যান্স দেশের ক্রিকেটের জন্য ইতিবাচক জানিয়ে তিনি আরও বলেন,‘যারা ভালো পারফর্ম করবে তারাই সেটআপে আসার দাবিদার। তাদের যে সাহসী খেলা ছিলো এই টুর্নামেন্টে, এটা খুব অনুপ্রেরণাদায়ক। আমার মনে হয় এই জিনিসটা সবাইকেই খুব উৎসাহ দিয়েছে। সুস্থ প্রতিযোগীতা নিয়ে যদি আমরা ক্রিকেট খেলতে পারি তা সবার ক্রিকেটের উন্নতির জন্য প্রভাব রাখবে।’
নিউজক্রিকেট/আরআর
