নিউজ ডেস্ক »
গাজী গ্রুপ চট্টগ্রামের নেতৃত্ব মিথুনকে দেওয়ায় সমালোচনা কম হয়নি, একের পর এক সমালোচনার শিকার হয়েছেন এই উইকেট রক্ষক ব্যাটসম্যান। তবে সবাইকে চমকে দিয়ে অধিনায়ক হিসেবে সবার মন কেরেছেন মিথুন। দুর্দান্ত অধিনায়কত্ব নজর কেড়েছে সবার। এবার চট্টগ্রামের হেড কোচ সালাউদ্দিন মুখ খুললেন মিথুনের নেতৃত্ব নিয়ে।
জাতীয় দলের সদস্য হলেও দলে জায়গা নিয়মিত নয় মিথুনের। প্রিমিয়ার লিগে অধিনায়কত্বের অভিজ্ঞতা থাকলেও, অধিনায়ক মিথুনের তেমন সফলতা ছিলো না।এবার বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপে চট্টগ্রামের দলে অধিনায়কের দায়িত্ব পেয়ে সবাইকে চমকে দিয়েছেন এই ব্যাটসম্যান।একই দলের মুমিনুল হক সৌরভ, মোসাদ্দেক হোসেন সৈকত, সৌম্য সরকাররা থাকার পরেও দলের দায়িত্বভার ওঠে মিঠুনের কাঁধে।
বঙ্গবন্ধু টি২০ কাপে অধিনায়ক হিসেবে সফল তিনি। পয়েন্ট টেবিলের শীর্ষে থেকে লিগ পর্ব শেষ করার পাশাপাশি দলকে ফাইনালে তুলেছেন মিঠুন।ব্যক্তিগত পারফরমেন্স ভালো না হলেও অধিনায়ক হিসেবে নজর কেরেছেন সবার ।এজন্য অধিনায়ক মিঠুনকে প্রশংসা বন্যায় ভাসাচ্ছেন চট্টগ্রামের হেড কোচ সালাহউদ্দিন। মিঠুনের মাথা খুব ভালো জানিয়ে সালাহউদ্দিন বলেন, ‘আমার মনে হয় এটা ভুল ধারণা যে মিঠুন আগে ক্যাপ্টেন্সি করে নাই। মিঠুন কিন্তু আমার মনে হয় ঘরোয়া ক্রিকেটে অনেকগুলো ম্যাচে অধিনায়কত্ব করেছে। ভালো গ্রুপেও করেছে, আবাহনীতেও করেছে।’
সালাউদ্দিন আরো বলেন, ‘আমার মনে হয় এটা সবারই একটা ভুল ধারণা যে মিঠুন আগে কখনো অধিনায়কত্ব করে নাই। আমার মনে হয় যে, মিঠুনের মাথা খুবই ভালো। এবং খুব ভালো সিদ্ধান্ত নিতে পারে। আমার খেলোয়াড়রা বুঝতে পেরেছে যে মিঠুনের মাথা খুবই ভালো।’
মিথুনের সাথে লিটন থাকায় মিথুনের অনেক সুবিধা হয়েছে বলে সালাউদ্দিন জানান, মিঠুনের অধিনায়ক হওয়ার যোগ্যতা আছে বলে জানান সালাহউদ্দিন, ‘সেদিক দিয়ে লিটনেরও প্রশংসা করতে হবে। তারা দুইজন মাঠে ছিল বলে আমাদের ছেলেদের জন্য অনেক সুবিধা হয়েছে। অনেক সিদ্ধান্ত নেওয়ার সুবিধা হয়েছে। সবদিক দিয়ে বলবো অধিনায়কত্ব করার মত ম্যাটেরিয়ালস তার (মিঠুন) আছে। সে যদি ভালো ক্রিকেট খেলে, তাহলে তার ক্যাপ্টেন হওয়ার মত যোগ্যতা আছে।’
নিউজ ক্রিকেট/ সুফিয়ান।
