নিউজ ডেস্ক »
ভারত-অস্ট্রেলিয়া সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে কুঁচকির চোটে পড়েছিলেন অস্ট্রেলিয়ার উদ্বোধনী ব্যাটসম্যান ডেভিড ওয়ার্নার। এরপর তৃতীয় ওয়ানডে এবং টি-টোয়েন্টি সিরিজ খেলতে পারেননি তিনি। পরবর্তীতে প্রথম দিবা-রাত্রির টেস্টে ম্যাচেও খেলছেন না এই বাঁহাতি ব্যাটসম্যান।
ভারতের বিপক্ষে প্রথম টেস্ট শুরু হয়েছে গতকাল (১৭ ডিসেম্বর) থেকে। এ ম্যাচে ইনজুরির কারণে ওয়ার্নার ছাড়াও পুভোভুস্কি দলে নেই।
আগামী ২৬ ডিসেম্বর থেকে শুরু হবে সিরিজের দ্বিতীয় টেস্ট। আর বড় দিনের পরের দিন টেস্টটি শুরু হওয়ায় এটির নাম রাখা হয়েছে বক্সিং ডে টেস্ট। ইনজুরি কাটিয়ে এই টেস্ট দিয়ে আবারো ফিরতে আশাবাদী ওয়ার্নার। তবে তাঁর অনুপস্থিতেও সেরাটা দিয়েই প্রথম টেস্টটি জিতে নেবে অস্ট্রেলিয়া এমনটাই বিশ্বাস তার।
ওয়ার্নার বলেন,”বক্সিং ডে টেস্টে খেলতে আমি খুবই আশাবাদী। এই টেস্টটি কখনোই আমি মিস করেত চাই না। ইনজুরির কারনে এ্যাডিলেডের প্রথম টেস্টটি আমি খেলতে পারিনি। এটার কারনে আমি খুবই হতাশ। এই ধরণের গুরুত্বপূর্ণ টেস্টে সিরিজের একটি ম্যাচে অনুপস্থিতি ধ্বংসাত্বক হয়ে উঠতে পারে। কিন্তু আমি জানি এই টেস্টে যারা খেলছে তাঁরা সেরাটা দিতেই পছন্দ করে।”
দ্বিতীয় টেস্টের আগে নিজের পুনর্বাসন প্রক্রিয়া ঠিকমত সেরেছেন বলেও জানিয়েছেন ওয়ার্নার। এমনকি দ্বিতীয় টেস্ট খেলতে প্রস্তুত আছেন বলেও জানান এই বাঁহাতি ব্যাটসম্যান।
এ প্রসঙ্গে ওয়ার্নার আরো বলেন,”আশা করি আমি নিজের পুনর্বাসন ঠিকমত করতে পেরেছি। এক ঘন্টায় আমি ১৪ কিলোমিটার বেগে দৌড়াতে পারি। আশা করি আমি আগামী সপ্তাহে আমি ২৬-৩০ কিলোমিটার বেগে দৌড়াতে পারব। আমি যদি উইকেটের চারপাশে দৌড়াতে পারি এবং আগামী সপ্তাহের শেষে কিছুক্ষণ গ্রাউন্ড ফিল্ডিং করতে পারি। তাহলে আগামী টেস্টে খেলতে আমি প্রস্তুত আছি।”
