সাকিবের অনুপস্থিতিকে অন্যদের সুযোগ হিসেবে দেখছেন রিয়াদ-

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

হঠাৎ করে শ্বশুরের গুরুতর অসুস্থতার কারণে দল ছেড়ে যুক্তরাষ্ট্রের পথ ধরতে হয়েছিল সাকিব আল হাসানকে। তবে বেঁচে থাকা অবস্থায় শেষ দেখাও দেখতে পারেননি কারণ যাত্রাপথেই শ্বশুরের মৃত্যুসংবাদ পান সাকিব। যুক্তরাষ্ট্রে থাকার কারণে খেলতে পারবেন না বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপের ফাইনাল ম্যাচে।

চলতি বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপ টুর্নামেন্টে সাকিব খেলছিলেন জেমকন খুলনার হয়ে। ব্যাট হাতে অবশ্য ভালো করতে পারেনি সাকিব। তবে বল হাতে উইকেট না পেলেও বড় ভূমিকা রেখেছেন প্রতি ম্যাচেই। তবে সাকিবের মত ক্রিকেটার দলে থাকা মানেই যেকোনো দলের জন্য বেশ স্বস্তিদায়ক।

খুলনা ফাইনালে উঠলেও সাকিবকে ছাড়াই ফাইনালের সব পরিকল্পনা বাস্তবায়ন করতে করতে হবে। সাকিবের না থাকায় স্বভাবতই কিছুটা আক্ষেপ দলের অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদের কণ্ঠে। তবে সুপারস্টারের এই অনুপস্থিতিতে দলের অন্যদের জন্য নিজেকে প্রমাণের সুযোগ হিসেবে দেখছেন রিয়াদ।

রিয়াদ বলেন,”সাকিব যেহেতু এখন নেই, সাকিব থাকলে অবশ্যই আমাদের জন্য অনেক বড় ইতিবাচক দিক হিসেবে কাজ করতো। কারণ আমরা সবাই জানি সাকিবের ক্যাপাবলিটি সম্পর্কে। তারপরও যেহেতু সাকিব নেই এটা আমাদের সকলের জন্য একটা দায়িত্ব এবং সুযোগ ভালো পারফর্ম করার।’’

বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপে ৯ ম্যাচ খেলেছেন সাকিব আল হাসান। ব্যাট হাতে করেছেন মোট ১১০ রান। বল হাতে সাকিব মাত্র ৬টি উইকেট শিকার করলেও বেশিরভাগ ম্যাচে কিপটে বোলিং ফিগার ছিল তার।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »