মারুফ ইসলাম ইফতি »
বঙ্গবন্ধু টি-টুয়েন্টি লিগের প্রথম এলিমিনেটর ম্যাচের টানটান উত্তেজনাকর মুহুর্তে গতকাল মাঠে ঘটে গিয়েছিল অপ্রত্যাশিত ও অপ্রীতিকর একটি ঘটনা। গতকাল (সোমবার) ফরচুন বরিশালের বিপক্ষে বঙ্গবন্ধু টি-টুয়েন্টি কাপের এলিমিনেটর ম্যাচের চরম উত্তেজনাকর মুহুর্তে আফিফের একটি ক্যাচ তালুবন্দী করা নিয়ে মেজাজ হারিয়ে সতীর্থ নাসুমের দিকে তেড়েমেড়ে আক্রমণাত্মক ভাঙ্গিতে দেখা গিয়েছিল মুশফিককে। মুশফিকের এমন দৃষ্টিকটু আচরনের জন্য গতকাল থেকে তীব্র সমালোচনার শিকার হচ্ছিলেন তিনি।
জুনিয়র সতীর্থের সাথে মুশফিকের এমন রুদ্রমূর্তি রূপ দর্শকমহল ও ক্রিকেটপ্রেমীরা স্বাভাবিক ভাবে নিতে পারেনি। যার ফলে গতকাল থেকে গনমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যম গুলোতে মুশফিকের তীব্র সমালোচনায় বিভোর সবাই। এই ঘটনার জন্য মুশফিককে নিয়ে সমালোচনার মাত্রাটা মাত্রাতিরিক্ত হয়ে যাওয়ায়, এবার এই বিষয়ে মুখ খুলেছেন ভুক্তভোগী সেই জুনিয়র ক্রিকেটার নাসুম আহমেদ।
যে নাসুমের সঙ্গে অশোভন আচরণ নিয়ে এতো সমালোচনা, সেই নাসুম’ই এবার মুশফিক বন্দনায় মেতে, উল্টো চটেছেন সমালোচকদের উপর। মুশফিকুর রহিমকে নিয়ে এমন তীব্র সমালোচনার নিন্দা জানিয়েছেন তিনি। এবং গতকালের ওই বিষয় নিয়ে সবাইকে সমালোচনা বন্ধ করার অনুরোধ জানান নাসুম।
নিজের অফিশিয়াল ফেসবুক পেজ হতে মুশফিকুর রহিমের সঙ্গে একটু ছবি পোস্ট করে গতকালের ঘটনা নিয়ে নিজের মনের ভাব প্রকাশ করেন নাসুম। ফেসবুক পেজ হতে পোস্টে নাসুম লিখেন:
আসসালামু আলাইকুম।
আশাকরি সবাই ভালো আছেন, আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। গতকাল ম্যাচের পর থেকে দেখতেছি আমাকে আর মুশফিক ভাইকে নিয়ে আপনারা যেগুলো লিখতেছেন এইগুলা কাম্য নয়, যেগুলো টিভি সেটে দেখছেন এইগুলা অনদ্যা ফিল্ডে হতেই পারে, আমাদের মিস এফোর্টের মাত্রাটাও একটু বেশিই ছিল গতকাল ম্যাচে পার্টিকুলারলি আমি মনে হচ্ছে এফোর্টলেস ছিলাম।
মুশফিক ভাই অনেক সিরিয়াস ও ডেডিকেটেড ছিল ম্যাচে এবং আমার প্রতি এক্সপেকটেশনটাও বেশি ছিল টিমের। যাইহোক স্রেফ অনদ্যা ফিল্ডের কাহিনী আমরা অনদ্যা ফিল্ডেই শেষ করে নেই। কিন্ত উনার সাথে আমার অবদ্যা ফিল্ডের বোন্ডিংটা অনেক ভালো ইবেন এই টুর্নামেন্টে উনি আমাকে ইন্ডিভিজুয়ালি প্রচুর সময় দিয়েছেন কিভাবে ভালো করা যায় এবং দুর্বল দিকগুলা দ্রুত কাটিয়ে উটা যায়। আমাদের তেমন কিছু হয়নি ম্যাচের পরে উনার সাথে অনেকবার কথা হয়ছে ড্রেসিংরুম টিম হোটেলে, আর উনি আমার বড় ভাইয়ের মত এবং টিম লিডার হিসাবে শাসাইতে পারেন বাট ইটস ওকে সো মাফ চাওয়ার প্রশ্নই আসেনা। দয়াকরে আমাদের এই ইস্যু নিয়ে তেমন কিছু লিখবেননা,আজ আমাদের গুরুত্বপূর্ণ খেলা আছে সবাই দোয়া করবেন, জাজাকাল্লাহু খাইরান।
উল্লেখ্য, আজ দুপুরে নিজের অফিশিয়াল ফেসবুক পেজ হতে একটি বার্তায় গতকালের অপ্রীতিকর ঘটনার জন্য নাসুম ও সমর্থকদের নিকট ক্ষমা চেয়েছেন মুশফিক, এবং আগামীতে এমন ঘটনার পুনরাবৃত্তি না করার কথা দেন।
নিউজক্রিকেট / মারুফ ইসলাম ইফতি
