নিউজ ডেস্ক »
বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপ ২০২০ আসরের দ্বিতীয় কোয়ালিফায়ারে মুখোমুখি হয়েছে বেক্সিমকো ঢাকা ও গাজী গ্রুপ চট্টগ্রাম। প্রতিযোগিতার ফাইনাল নিশ্চিতের লড়াইয়ে টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছে বেক্সিমকো ঢাকা।
প্রথম কোয়ালিফায়ারে খুলনার বিপক্ষে হেরে আজ ফাইনালে উঠার লড়াইয়ে ঢাকার মুখোমুখি চট্রগ্রাম, অন্যদিকে এলিমাইনটর ম্যাচে বরিশালকে হারিয়ে কোয়ালিফাইয়ারে উঠেছে বেক্সিমকো ঢাকা।ম্যাচের জন্য একাদশে দুই পরিবর্তন এনে আজ মাঠে নামছে চট্টগ্রাম। নাদিফ চৌধুরীর সাথে রাকিবুল হাসানকে অন্তর্ভুক্ত করে একাদশ সাজিয়েছে দলটি। একাদশ থেকে বাদ পড়েছেন মাহমুদুল হাসান জয় এবং সঞ্জিত সাহা।
চট্টগ্রামের একাদশে দুই পরিবর্তন থাকলেও কোন পরিবর্তন নেই বেক্সিমকো ঢাকার দলে ।
গাজী গ্রুপ চট্টগ্রাম একাদশ : লিটন দাস, সৌম্য সরকার, নাদিফ চৌধুরী, মোহাম্মদ মিঠুন (অধিনায়ক), মোসাদ্দেক হোসেন, শামসুর রহমান, সৈকত আলি, নাহিদুল ইসলাম, মুস্তাফিজুর রহমান, রাকিবুল হাসান ও শরিফুল ইসলাম।
বেক্সিমকো ঢাকা একাদশ : মোহাম্মদ নাঈম শেখ, সাব্বির রহমান, মুশফিকুর রহিম (অধিনায়ক), ইয়াসির আলি, আল-আমিন জুনিয়র, আকবর আলি, মুক্তার আলি, রবিউল ইসলাম রবি, রুবেল হোসেন, শফিকুল ইসলাম ও নাসুম আহমেদ।
