নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
প্রথম টেস্টে ওয়েস্ট ইন্ডিজকে নাস্তানাবুদ ভাবে হারানোর পর দ্বিতীয় টেস্টেও আবার জয় তুলে নিয়ে সিরিজ জিতে নিল নিউজিল্যান্ড। ওয়েলিংটনের দ্বিতীয় টেস্টেো সফরকারীদের ইনিংস ও ১২ রানের ব্যবধানে হারিয়েছে স্বাগতিকরা। আর এই জয়ের ফলে প্রথমবারের মত টেস্ট র্যাঙ্কিংয়ে শীর্ষে উঠে এসেছে নিউজিল্যান্ড। সাথে করে টেস্ট চ্যাম্পিয়নশীপের পয়েন্ট তালিকায় একধাপ উন্নতি করে তৃতীয় অবস্থানে চলে এসেছে তারা।
টসে হেরে বেসিন রিজার্ভে প্রথমে ব্যাট করতে নেমে নিউজিল্যান্ড ৪৬০ রানের সংগ্রহ পাই। জবাবে ওয়েস্ট ইন্ডিজ প্রথম ইনিংসে ১৩১ রানে অলআউট হয়।
তবে দ্বিতীয় ইনিংসে ভালো ব্যাটিং করে দেখিয়েছেন জেসন হোল্ডার ও জশুয়া দ্য সিলভা। সপ্তম উইকেটে তারা দুজনে ৮২ রানের জুটি গড়ে এক সময় লিড নেওয়ার স্বপ্ন দেখাচ্ছিলেন। কিন্তু ২৫২ রানের মাথায় হোল্ডার ও ৩০৭ রানের মাথায় জশুয়া আউট হওয়ার পর পরাজয় বরণ করতে বেশি সময় লাগেনি ওয়েস্ট ইন্ডিজের। হোল্ডার ৬১ ও জশুয়া ৫৭ রান করে আউট হন।
বল হাতে নিউজিল্যান্ডের নেইল ওয়াগনার ও ট্রেন্ট বোল্ট ৩টি করে উইকেট নেন। ২টি করে উইকেট নেন টিম সাউদি ও কাইল জেমিসন। এর আগে প্রথম ইনিংসে ওয়েস্ট ইন্ডিজের ১০টি উইকেট সমান ভাগে ভাগ করে নিয়েছিলেন সাউদি ও জেমিসন।
অন্যদিকে প্রথমে ব্যাট করে নিকোলসের ১৭৪ রানের উপর ভর করে নিউজিল্যান্ডের ৪৬০ রানের বড় সংগ্রহ পাই। অপরাজিত ৬৬ রান করেছিলেন ওয়াগনার।
সংক্ষিপ্ত স্কোরকার্ড:
নিউজিল্যান্ড (১ম ইনিংস) : ৪৬০/১০ হেনরি ১৭৪, ওয়াগনার ৬৬*; গ্যাব্রিয়েল ৩/৯৩, জোসেফ ৩/১০৯।
ওয়েস্ট ইন্ডিজ (১ম ইনিংস): ১৩১/১০ ব্ল্যাকউড ৬৯; সাউদি ৫/৩২, জেমিসন ৫/৩৪।
ওয়েস্ট ইন্ডিজ (ফলো অন): ৩১৭/১০ ক্যাম্পবেল ৬৮, হোল্ডার ৬১, জসুয়া ৫৭; ওয়াগনার ৩/৫৪, বোল্ট ৩/৯৬।
ফল: নিউজিল্যান্ড ইনিংস ও ১২ রানে জয়ী।
ম্যান অব দ্যা ম্যাচ: হেনরি নিকোলস
ম্যান অব দ্যা সিরিজ: কাইল জেমিসন
