বাবার সাথে শেষ দেখা করতে দল ছাড়লেন পেসার শহিদুল-

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপের আজকের দিনের গুরুত্বপূর্ণ ম্যাচে বিকাল ৫:৩০ মাঠে নামবে জেমকন খুলনা। আর মাঠে নামার আগেই খুলনা শিবিরে আসলো বড় ধরণের দুঃসংবাদ। খুলনার একাদশের নিয়মিত পেসার শহিদুল ইসলামের বাবা গতকাল রবিবার (১৩ ডিসেম্বর) মৃত্যুবরণ করেছেন। আর এ কারণে রাতে দল ছেড়ে গিয়েছেন বলে নিউজক্রিকেট২৪ কে নিশ্চিত করেছেন খুলনা দলের ম্যানেজার নাফীস ইকবাল। বাবার মৃত্যু দুঃসংবাদ পেয়েই দেরি না করে বাড়ি ফিরে গিয়েছেন শহিদুল।

রবিবার মৃত্যুবরণ করেছেন জেমকন খুলনার পেসার শহিদুল ইসলামের বাবা। খুলনার পক্ষে বল হাতে নিয়মিত পারফর্ম করা এই পেসার প্রায় মাসখানেক ধরে জৈব সুরক্ষা বলয়ের মধ্যে আছেন। বাবার মৃত্যুর খবর পেয়ে দলের সাথে আর থাকেননি তিনি। শেষ বারের মতো বাবার নিথর দেহটা দেখার জন্য এবং জানাজায় অংশ নেওয়ার জন্য রবিবার রাতে দল ছেড়ে বাড়ি গিয়েছেন শহিদুল। তার বাড়ি নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে।

টুর্নামেন্ট শুরু থেকেই খুলনা দলের নিয়মিত পারফর্মার ছিলেন পেসার শহিদুল। গ্রুপ পর্বে খুলনার হয়ে ৮ ম্যাচের মধ্যে ৭টি ম্যাচেই খেলেছিলেন তিনি। ৭ ম্যাচে ১৩ উইকেট নিয়ে সর্বোচ্চ উইকেট শিকারির তালিকায় তৃতীয় স্থানে আছেন ডানহাতি পেসার।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »