আকাশ চোপড়ার দশক সেরা টি-২০ একাদশে সাকিব 

ডেস্ক রিপোর্ট »

গত দশকে ক্রিকেট বিশ্ব অনেক নামি-দামি ক্রিকেটারদের দেখেছে। জাতীয় দলের হয়ে অনেক ক্রিকেটারই নিয়মিত পারফর্ম করে গেছেন। 

এবার শুধুমাত্র জাতীয় দলের হয়ে ভালো খেলা ক্রিকেটারদের নিয়ে ভারতীয় ক্রিকেট এক্সপার্ট আকাশ চোপড়া তৈরী করেছেন তার দশক সেরা আন্তর্জাতিক টি-২০ একাদশ। যেখানে একমাত্র বাংলাদেশী হিসেবে সুযোগ পেয়েছেন দেশসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। সাকিবের দেশের হয়ে ভালো খেলার ফলেই এই একাদশে রেখেছে বলে জানান তিনি। 

 

 

আকাশের দলে ওপেনার হিসেবে আছে তার দেশী ক্রিকেটারার রোহিত শর্মা। আরেক ওপেনার অস্ট্রেলিয়ার অ্যারন ফিঞ্চ। দুইয়ে স্বাভাবিকভাবেই ভারতীয় অধিনায়ক বিরাট কোহলি।

 

অলরাউন্ডার হিসেবে ও চার নাম্বারে সাকিব আল হাসানকে রেখেছেন আকাশ। উইকেট কিপার ব্যাটসম্যান হিসেবে আছেন ইংল্যান্ডের জস বাটলার। বোলিংয়ে আছেন রাশিদ, মালিঙ্গারা। মালিঙ্গা আবার এই দলের অধিনায়ক।

 

 

 

 

 

দেখেনিন আকাশ চোপড়ার দশকের টি-টোয়েন্টি একাদশ পুরোঃ

 

রোহিত শর্মা, অ্যারন ফিঞ্চ, বিরাট কোহলি, সাকিব আল হাসান, জোস বাটলার (উইকেট কিপার।), কাইরন পোলার্ড, গ্লেন ম্যাক্সওয়েল, রশিদ খান, লাসিথ মালিঙ্গা (সি), জেসপ্রিত বুমরাহ, মিচেল স্টার্ক।

 

নিউজক্রিকেট/আরআর

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »