অপারেশন লাগবে নাঈম হাসানের

ডেস্ক রিপোর্ট »

রবিবার বিসিবির এক কর্মকর্তারা জানিয়েছেন, অফ-স্পিনার নাঈম হাসানের ডান হাতের আঙুলে ফ্র্যাকচার ধরে পড়েছে এর ফলে তার অপারেশন করাতে হবে।

১০ ডিসেম্বর জেমকন খুলনার বিপক্ষে ম্যাচ চলাকালীন বেক্সিমকো ঢাকার দ্বাদশতম খেলোয়াড় হিসেবে মাঠে ফিল্ডিং করতে নামেন নাঈম। স্কোয়ার-লেগে ফিল্ডিং করার সময় চার বাচাঁতে ডাইভ দিয়েছিলেন তিনি। এই সময় সামান্য আঙুলের চোট পান।

রবিবার বিসিবি কর্মকর্তা বলেন, ‘‘ নাঈম তার হাতের ছোট্ট আঙুলটিতে চোট পায় এবং এটির জন্য একটি অপারেশন করতে হবে। অপারেশন শেষে সুস্থ হতে ২১ মত সময় লাগেব তার।”

নাঈমের বদলি ইতিমধ্যে বেক্সিমকো ঢাকা নিয়ে ফেলেছে। তার বদলি হিসেবে খেলবে আরাফাত জুনিয়র। বোর্ড কর্মকর্তারা ধারণা করছেন জানুয়ারিতে ওয়েস্ট ইন্ডিজ সিরিজের আগেই নাঈম সুস্থ হয়ে যাবেন।

নিউজক্রিকেট/আরআর

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »