রবি প্রত্যাশার থেকেও বেশি করেছে: সুজন

ডেস্ক রিপোর্ট »

বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপে বেক্সিমকো ঢাকার হয়ে খেলছেন রবিউল ইসলাম রবি। এই টুর্নামেন্ট শুরুর আগেও ছিলেন একজন ইনিংসের উদ্বোধনী ব্যাটসম্যান। অথচ বেক্সিমকো ঢাকার মাঠে খেলতে নেমে হয়ে উঠলেন দলটির অন্যতম সেরা স্পিনার। রবিকে নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করতে গিয়ে ঢাকার কোচ খালেদ মাহমুদ সুজন তো বলেই ফেললেন, প্রত্যাশার থেকেও বেশি কিছু করেছেন এই স্পিনার।

 

প্রথমে জেমকন খুলনার বিপক্ষে ৫ উইকেট পরে ফরচুন বরিশালের বিপক্ষে ৪ উইকেট নিয়ে দলকে দুইটি ম্যাচেও জিতিয়েছেন তিনি। খুলনার বিপক্ষে তাঁর ৫ উইকেট এখনো পর্যন্ত এই টুর্নামেন্টের সেরা বোলিং ফিগার। এমনকি সর্বোচ্চ উইকেট শিকারিদের তালিকায় সেরা পাঁচের একমাত্র স্পিনারও তিনি। ৬ ম্যাচে ১২ উইকেট নিয়ে বর্তমানে সেরা বোলারদের মধ্যে পঞ্চম স্থানে রয়েছেন রবি।

 

 

তবে গতকালের ম্যাচে ৪ ওভারে ৪০ রান দিয়ে উইকেট শূন্য ছিলেন রবি। গতকালের দিনটা রবির জন্য খারাপ দিন ভেবে তাঁর উপর আস্থা হারা হচ্ছেন না ঢাকার কোচ। এ প্রসঙ্গে সুজন বলেন,”রবি তো আমাদের প্রতাশার থেকেও বেশি ভালো করেছে। নতুন বলে ভালো করেছে, উইকেট নিয়েছে। খুলনার সঙ্গে ৫ উইকেট নিয়ে আমাদের ম্যাচ জেতার জন্য সহযোগিতা করেছে। তো একটা দিন তো অফ ডে যায়, খারাপ দিন থাকে। তো কালকেও হয়ত রবির একটা অফ ডে ছিল, খারাপ দিন ছিল। কিন্তু এখনো ওর ওপর আমাদের আত্মবিশ্বাস রাখতেই হবে।”

 

এখন পর্যন্ত তাঁর দল যা করেছে তাতেই ঢাকার টিম ম্যানেজমেন্ট খুশি। আগামীকালের ম্যাচে ভালো খেলে প্রতিদন্দ্বীতাপূর্ণ ম্যাচ উপহার দিতে চান বলে জানিয়েছেন তিনি।

 

সুজনের মতে,”আর এখন আসলে আমাদের পরিবর্তনের বেশি সুযোগ থাকবে এরকমও না। আমাদের এক দিকে স্ট্রিক থাকতে হবে এবং কনফিডেন্ট থাকতে হবে। আমাদের এই ছেলেরাই ভালো করবে ইনশাআল্লাহ। তাই বিশ্বাস করছি সো ফার সো গুড যা হয়েছে আমরা খুশি। আর আমরা আগামীকাল ফাইট করতে চাই ভালো খেলতে চাই। এটাই সবচেয়ে বড় কথা।”

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »