ব্যাক্তিগত কারণেই একাদশে ছিলেন না ইমরুল

ডেস্ক রিপোর্ট »

বেক্সিমকো ঢাকার বিপক্ষে ম্যাচে একাদশে ছিলেন না জেমকন খুলনার ওপেনার ইমরুল কায়েস। সবাই ভেবেছিলো হয়তো পারফরম্যান্সের কারণে তিনি ছিলেন না। তবে ইমরুল জানিয়েছেন ব্যাক্তিগত কারণে তিনি সেদিন ম্যাচে ছিলেন না।

বঙ্গবন্ধু টি-২০ কাপ ভালো যাচ্ছেনা ইমরুলের। তিনি ৭ ম্যাচে রান করেছেন ১৩৭। ভালো শুরুর পরেও তিনি ইনিংস বড় করতে পারেননি। তাই ধারণা ছিলো ইমরুল পারফরম্যান্সের কারণে বাদ পড়েছেন

তবে ইমরুল বলেন, ‘একাদশে জায়গা হারাতে হয় নাই আমার ব্যক্তিগত পরিবারের সমস্যার কারণে বাসায় গিয়েছিলাম। কিছু নিয়ম ছিল যার জন্য হয়তোবা খেলতে পারি নাই। আইসোলেশনে ছিলাম যার জন্য খেলতে পারি নাই।’

পারফরম্যান্স নিয়ে তিনি বলেন, ‘পারফরম্যান্স নিয়ে আমার যে প্রত্যাশা ছিল আমি ওইভাবে করতে পারি নাই। কিন্তু ঠিক আছে একটা খেলোয়াড়ের সবসময় সব টুর্নামেন্টে ভালো খেলে না। এখনও সুযোগ আছে আরও দুইটা ম্যাচ আছে চেষ্টা করব জায়গা মতো ভালো খেলার। যখন ওই সময়ে ওইভাবে চেষ্টা করব পারফরম্যান্স করার।’

নিউজক্রিকেট/আরআর

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »