অ্যাডিলেড টেস্টে ফিরছেন স্টার্ক-

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

অজি শিবিরে ইনজুরির অস্বস্তির মাঝে এবার স্বস্তির খবর দিলেন দলটির তারকা পেসার মিচেল স্টার্ক।
ছুটি কাটিয়ে আগামী সোমবার থেকে দলের সাথে যোগ দিবেন তিনি,  অ্যাডিলেড টেস্টে বল হাতে দেখা যাবে অজিদের এই স্প্রিড মেশিনকে।

অভিশপ্ত ইনজুরি সমস্যা যেন পিছু ছাড়ছে না অজিদের। ডেভিড ওয়ার্নার,উইল পুকোভুস্কি ও ক্যামেরন গ্রীন ইনজুরির কারণে ছিটকে গেছেন আগেই। পারিবারিক সদস্যের অসুস্থতার জন্য ছুটি নিয়ে দলের বাইরে চলে গিয়েছিলেন স্টার্কও। ধারনা করা হয়েছিল ভারতের বিপক্ষে টেস্ট সিরিজে তাকে ছাড়াই খেলতে হবে অজিদের, কিন্তু অজি শিবিরে স্বস্তি আবহ হয়ে অ্যাডিলেড টেস্ট থেকেই বল হাতে গোলা ছাড়তে দেখা যাবে এই স্প্রিড স্টারকে।

মিচেল স্টার্কের ফিরে আসায় দারুণ উচ্ছ্বাসিত দলের কোচ জাস্টিন ল্যাঙ্গার ও স্টার্কের সতীর্থ হ্যাজেলউড।

স্টার্কের ফেরায় উচ্ছ্বাসিত হ্যাজেলউড বলেন: ‘আমাদের জন্য দারুণ ব্যাপার যে স্টার্ক আগামীকাল যোগ দিচ্ছে আমাদের সঙ্গে। ও আমাদের দলের গুরুত্বপূর্ণ অংশ, বোলিং আক্রমণের বড় অস্ত্রও। বিশেষ করে, সবাই জানে গোলাপি বলের টেস্টে সে কতটা ভয়ঙ্কর। আমরা তাকে স্বাগত জানানোর অপেক্ষায়।

কোচ জাস্টিন ল্যাঙ্গার বলেন: মিচেলের জন্য সময়টা খুব কঠিন। সে পরিবারের সাথে সময় কাটিয়ে আবার ফিরছে। আমাদের জন্য অনেক ভাল খবর এটি। তাকে স্বাগত জানানোর অপেক্ষায় রইলাম।

নিউজক্রিকেট / ইফতি

 

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »