ইঞ্জুরির কারণে ছিটকে গেলেন বাবর আজম-

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

নিউজিল্যান্ড সফর যেন পাকিস্তান দলের জন্য ‘অভিশপ্ত,’ হয়ে দাঁড়িয়েছে। সফরে এসে অনেক ক্রিকেটারই প্রথমে করোনা আক্রান্ত হয়েছিলেন, তবে ইতিমধ্যে করোনামুক্ত হয়ে অনুশীলনে ফিরেছে সকল ক্রিকেটাররা। আর অনুশীলনে ফিরতে না ফিরতেই আবারো বড় ধরণের দুঃসংবাদ পেতে হলো তাদেরকে।

অনুশীলন করার সময় ডান হাতের বুড়ো আঙুলে আঘাত পেয়েছেন পাকিস্তানের অধিনায়ক বাবর আজম। স্কান করে দেখা গিয়েছে আঙুলে একটি চিড় ধরা পড়েছে। আর এ চোট থেকে সেরে উঠতে আপাতত ১২ দিন তাকে মাঠের বাইরে থাকতে হবে।

১৮ ডিসেম্বরে থেকে শুরু হতে যাচ্ছে টি-টোয়েন্টি সিরিজ। তবে নিউজিল্যান্ডের বিপক্ষে এই টি-টোয়েন্টি সিরিজে তাঁর খেলা নিয়ে তৈরি হয়েছে শঙ্কা।

এ প্রসঙ্গে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) এক বিবৃতিতে বলেছে,’‘২৬ ডিসেম্বর ওভালে প্রথম টেস্টে তার অংশগ্রহণের বিষয়টি নিশ্চিত হওয়ার আগের এই সময়টায় চিকিৎসকরা তাকে নজরদারিতে রাখবে।’’

নিউজিল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি এবং দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলবে বাবরের দল। টি-টোয়েন্টি ম্যাচগুলো হবে আগামী ১৮, ২০ ও ২২ ডিসেম্বর। এরপর দুই টেস্টের প্রথমটি শুরু ২৬ ডিসেম্বর এবং পরেরটি ২০২১ সালের ৩ জানুয়ারি।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »