তামিমের করোনা পরিক্ষা সম্পন্ন, আজই জানা যাবে রিপোর্ট-

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

বাংলাদেশ ওয়ানডে অধিনায়ক তামিম ইকবালের করোনা পরীক্ষা সম্পন্ন হয়েছে। আজকের মধ্যই জানা যাবে তার করোনা রিপোর্ট ।

গতকাল বেক্সিমকো ঢাকার বিপক্ষে মাঠে নেমেছিলো তামিমের ফরচুন বরিশাল। তামিম ইকবাল আউট হওয়ার পরেই ড্রেসিং রুমে ফিরে অসুস্থ বোধ করেন। এরপর তিনি টিম ডক্টরের নির্দেশ অনুযায়ী টিম হোটেলে ফিরে যান।

তামিমের গতকাল জ্বর ছিলো ১০০ ডিগ্রির উপরে। সাথে সর্দির একটু ভাব ছিলো। তামিম এর আগের দিন থেকেই অসুস্থ বোধ করছিলেন।

আজ তার করোনা পরীক্ষা করানো হয়েছে। তাদের দলের মিডিয়া উইঙ জানিয়েছেন করোনা ফলাফল পাওয়ার পর মিডিয়ায় জানিয়ে দেয়া হবে। এইদিকে তামিম গতকাল এক ফেসবুক স্ট্যাটাসের মাধ্যমে জানান তিনি অসুস্থ বোধ করার কারণে টিম হোটেলে ফিরে যান। তার করোনা রিপোর্ট ভালো আসলে পরের ম্যাচে খলবেন। তামিম এখন আইসোলেশনে আছেন

নিউজক্রিকেট/আরআর

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »