নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
ময়মনসিংহ ক্রিকেটের পুরানো ঐতিহ্যে ফেরাতে শুরু হতে যাচ্ছে ‘ওয়ালটন ময়মনসিংহ প্রিমিয়ার লিগ (এমপিএল)’। প্রথমবারের মতো অনুষ্ঠিত হতে যাওয়া এ টুর্নামেন্টে সব ধরণের পৃষ্ঠপোষকতা করেছে ক্রীড়াবান্ধব প্রতিষ্ঠান ওয়ালটন। টুর্নামেন্টে স্থানীয় ক্রিকেটারদের পাশাপাশি খেলবেন মোহাম্মদ আশরাফুল, মাহমুদউল্লাহ রিয়াদের মতো সব তারকা ক্রিকেটার।
ময়মনসিংহের ক্রিকেটকে আরো সামনের দিকে এগিয়ে নিতে রিয়াদ, আশরাফুলদের সঙ্গে এই টুর্নামেন্ট মাতাবেন জাতীয় দলের অনেক খেলোয়াড়। থাকবেন মোসাদ্দেক হোসেন, শুভাগত হোম, শাহরিয়ার নাফীস, নাসির হোসেনের মতো তারকারা। আছাড়াও যুব বিশ্বকাপজয়ী ক্রিকেটার আকবর আলী, পারভেজ হোসেন ইমন, তানজিদ হাসান তামিম, রাকিবুল হাসান ও তৌহিদ হৃদয়।
গত শুক্রবার ময়মনসিংহের মুকুল নিকেতন উচ্চ বিদ্যালয় মাঠে লোগো উন্মোচন করেন জাতীয় দলের সাবেক অধিনায়ক হাবিবুল বাশার সুমন। আগামী ২১ ডিসেম্বর শুরু হবে এই টুর্নামেন্ট। পাঁচদিনের টুর্নামেন্টের সব খেলা হবে সার্কিট হাউজ মাঠে। মুজিব শতবর্ষের বিশেষ আয়োজন হবে ১০০ বলের নতুন ফরম্যাটে।
টুর্নামেন্টে অংশগ্রহণ করা দলগুলো:
ময়মনসিংহ টাইগার্স, ময়মনসিংহ ঈগল, ময়মনসিংহ রাইডার্স, ময়মনসিংহ সিক্সার্স, ময়মনসিংহ ওয়ারিয়র্স ও ময়মনসিংহ থান্ডার।
ছয় দল দুই গ্রুপে ভাগ হয়ে অংশ নেবে। গ্রুপ পর্বের খেলা শেষে ২৪ ডিসেম্বর সেমিফাইনাল ও ২৫ ডিসেম্বর হবে ফাইনাল। প্রতিযোগিতায় ম্যাচ হবে নয়টি। দুইটি সেমিফাইনাল ও একটি ফাইনাল দেখানো হবে টি স্পোর্টস চ্যানেলে।
ড্রাফটের মাধ্যমে ছয় দল বেছে নিয়েছে তাদের স্কোয়াড। প্রত্যেক দলে দু’জন করে জাতীয় দলের তারকা খেলোয়াড় সুযোগ পেয়েছেন। সাথে স্থানীয় ৬৫ জন ক্রিকেটার দল পেয়েছেন।
এমন টুর্নামেন্টে পৃষ্ঠপোষকতা করার জন্য ওয়ালটনকে ধন্যবাদ জানিয়ে হাবিবুল বাশার বলেন, ‘ওয়ালটন সবসময় ক্রিকেটের পাশে থাকে। যে কোন খেলায় স্পন্সর একটি বড় বিষয়। সেক্ষেত্রে বাংলাদেশের ক্রীড়া অঙ্গনে ওয়ালটনের সহযোগিতা নি:সন্দেহে প্রশংসনীয়। এই টুর্নামেন্ট সফল হবে সেই প্রত্যাশা রাখি। এটা একটা ভালো উদ্যোগ। আয়োজকদের ধন্যবাদ।’
কে কোন দলে খেলবেন:
ময়মনসিংহ রাইডার্স: মোসাদ্দেক হোসেন, পারভেজ হোসেন, উত্তম কুমার, ফাহিম (উইকেটরক্ষক), রনি, এ কে এস স্বাধীন, ইমন, আসিফ পাঠান, দিগন্ত, আতা, মেহেদী, মুনির, কায়সার, আসিফ ও সামি।
ময়মনসিংহ সিক্সার্স: নাসির হোসেন, তানজীদ হাসান তামিম, মুনির শাহরীয়ার, প্রিন্স, সান, ইমু, মাহিন, রনি। সাগর, শিবলু, অজয়, নিঝুম, আনন্দ, হৃদয় ও অর্ক।
ময়মনসিংহ থান্ডার: শুভাগত হোম, তৌহিদ হৃদয়, আব্দুল মজিদ, স্বামী, আশিক, সাকিব, তৌহীদ, টিটু, আফজাল, জিমি, শাওন, অনিক, নোবেল, অর্ক ও কৃষ্ণ।
ময়মনসিংহ টাইগার্স: মোহাম্মদ আশরাফুল, রাকিবুল হাসান, রায়হান আনাস, সিজার, সানি, নাঈমুর, সাকিল, লিংকন, মিঠু, রবিন, পাভেল, রুবেল, আতিক, সাকিন ও রাকিব।
ময়মনসিংহ ওয়ারিয়র্স: আকবর আলী, আরাফাত সানী, মুজাহিদুল ইসলাম, মাজেদ, লিয়ন, বাবু, সাদ, সাগর, রায়হান, আশিক, আরাফাত। আরমান, সঞ্চয়, অয়ন ও মাহিম।
ময়মনসিংহ ঈগল: মাহমুদউল্লাহ রিয়াদ, ইলিয়াস সানি, আবির আকাশ, মুন, তানভীর, সাকিব, সিয়াম, রাকিব, তৌফিক, সাজ্জাদ, বিপুল, নাঈম, শাওন ও প্রণয়।
