নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপ শুরুর আগে অনেক আলোচনা কিংবা সমালোচনা হয়েছিল রাজশাহী দলটিকে নিয়ে। তবে টুর্নামেন্টের প্রথম দুই ম্যাচ জয়লাভ করার পর রাজশাহীর দৃশ্যপট বদলাতে থাকে। তবে সেই ধারাবাহিকতা ধরে রাখতে পারেনি শান্তর নেতৃত্বাধীন এই দলটি।
শেষ ছয় ম্যাচের ছয়টিতে হেরে টুর্নামেন্ট থেকে ছিটকে গিয়েছে রাজশাহী। অথচ টুর্নামেন্টের প্রথম দুইশ পার করা দল রাজশাহী। প্রথম সেঞ্চুরি করা ব্যাটসম্যানও তাদের। টুর্নামন্টের সর্বোচ্চ রান সংগ্রাহকও রাজশাহীর অধিনায়ক নাজমুল শান্তর।
ভুল থেকে শিক্ষা নেবার এত এত সুযোগ পেয়েও কাজে লাগাতে না পারাকেই দায় হিসেবে দেখছেন রাজশাহী অধিনায়ক। ম্যাচ শেষে তিনি বলেন,”মাঝের ওভারগুলোয় আনিসুল ইসলাম অনেক ভালো বল করেছে। আমি মনে করি আমরা আমাদের মোমেন্টামটা ১৯তম বা ২০ তম ওভারে হারিয়ে ফেলেছি। আমি মনে করি আমরা যদি তাদের ১৬০ রানে আটকে রাখতে পারতাম আমাদের দলের জন্য ভালো হত। আমরা ভুল থেকে শিক্ষা নিয়েও কাজে লাগাতে পারিনি।”
এরপরও দিনের দ্বিতীয় ম্যাচে তাঁকিয়ে ছিল ঢাকার দিকে। তবে সে আশাও আর হয়ে উঠেনি। বরিশালের কাছে ২ রানে হেরে যায় বেক্সিমকো ঢাকা। আর এতেই টুর্নামেন্ট থেকে বিদায়ের ঘন্টা বেজে উঠে রাজশাহীর।
