জুয়া খেলার অভিযোগে দুই মাস নিষিদ্ধ উড-

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

ইংলিশ ক্রিকেট লিগ কাউন্টি খেলার সময়ে হ্যাম্পায়শায়ারের বাঁহাতি পেস বোলার ক্রিস উডকে ক্রিকেট থেকে দুই মাসের স্থগিত নিষেধাজ্ঞা দিয়েছে ইংল্যান্ড ও ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি)। ক্রিকেট ম্যাচ নিয়ে তার বিরুদ্ধে জুয়া খেলার অভিযোগ ছিল আর সেটা প্রমাণিত হওয়ায় ইসিবির দেয়া এই নিষেধাজ্ঞায় পড়লেন তিনি।

এর আগে উড দীর্ঘ ১১ বছর ধরে ক্রিকেট ম্যাচে জুয়া খেলে আসছেন। তার বিরুদ্ধে মোট ৯ টি ম্যাচে জুয়া খেলার প্রমাণ পেয়েছে ইসিবির দুর্নীতি দমন ইউনিট। ৯ টি ম্যাচের মধ্যে ২০১১ সালে ২ টি ম্যাচে জুয়া খেলেছিলেন তিনি। এরপর ২০১৬ সালে আবারো ৭ টি ম্যাচে বিশাল অঙ্কের অর্থ দিয়ে বাজি ধরেছিলেন ৩০ বছর বয়সী এই ইংলিশ ক্রিকেটার।

এক বিবৃতিতে ইসিবি জানিয়েছে,”উড ক্রিকেট ম্যাচে মোট ৯ টি জুয়ার সঙ্গে জড়িত ছিল। সে ২০১১ সালে ২টি এবং ২০১৬ সালে ৭ টি ম্যাচ পাতানোর সঙ্গে সম্পৃক্ত ছিল। একই সময় সে ইসিবির দুর্নীতি দমন কোডের ২.২.১ অনুচ্ছেদ লঙ্ঘন করেছে।”

ক্রিকেটার হিসেবে জুয়ার খেলার সঙ্গে জড়িত থাকা, ইসিবির দুর্নীতি দমন কোডের ২.২.১ অনুচ্ছেদের লঙ্ঘন। যে কারনে হ্যাম্পায়শায়ারের এই ক্রিকেটারকে ক্রিকেট থেকে নিষেধাজ্ঞা দিয়েছে ইসিবি। উডও দুই মাসের স্থগিত নিষেধাজ্ঞা মেনে নিয়েছেন এবং তাঁর এই কার্যকলাপের তদন্ত কাজে ইসিবিকে সহযোগিতা করেছেন।

এ প্রসঙ্গে ইসিবি বিবৃতিতে আরো জানিয়েছে,”ইসিবির দুর্নীতি দমন ইউনিটের অনুসন্ধানের ভিত্তিতে হ্যাম্পায়শায়ারের বোলার ক্রিস উডকে দুই মাসের স্থগিত নিষেধাজ্ঞা দেয়া হয়েছে। আকসুর সঙ্গে যোগাযোগ করা হলে উড অবিলম্বে তাঁর বাজি সংক্রান্ত কার্যকলাপের জন্য দায় স্বীকার করেন এবং তদন্তের কাজে পুরোপুরি সহযোগিতা করেন।”

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »