অসুস্থ তামিম ইকবাল! আগামীকাল হবে কোভিট-১৯ পরিক্ষা-

মারুফ ইসলাম ইফতি »

প্লে-অফের আগে বেশ বড়সড় ধাক্কা চোখ রাঙ্গানি দিচ্ছে ফরচুন বরিশালকে। দলীয় অধিনায়ক ও দলের সেরা ক্রিকেটার তামিম ইকবালকে প্লে-অফে পাওয়া নিয়ে দেখা দিয়েছে সংশয়! ঢাকার বিপক্ষে আজ ম্যাচ চলাকালীন সময়ে শারিরিক ভাবে অসুস্থ হয়ে পড়েছেন দেশসেরা এই ওপেনার। জানা গেছে ম্যাচ চলাকালীন সময়ে হঠাৎ জ্বরে আক্রান্ত হোন তিনি। জ্বরের মাত্রা ১০১ ডিগ্রী প্রায়। যার কারণে আজকে ঢাকার বিপক্ষে ম্যাচের দ্বিতীয় ইনিংসে ফিল্ডিংয়ে দেখা যায়নি তাকে। ব্যাটিং করে ড্রেসিং রুমে আসার পর শারিরিক ভাবে অস্বস্তিবোধ করায় টিম ম্যানেজমেন্ট এর সিদ্ধান্তে ফিল্ডিংয়ে মাঠে নামেননি তিনি।

মহামারি করোনা ভাইরাসের কারণে চারদিকে বিরাজ করছে মহা আতঙ্ক।জৈব সুরক্ষা বলয়ে থাকার পরও  হঠাৎ এইভাবে অসুস্থ হয়ে পড়ায় তামিমকে নিয়ে কোন ঝুঁকি নিতে চাইছে না ম্যানেজমেন্ট। আগামীকাল কোভিট-১৯ পরিক্ষার জন্য নমুনা নেওয়া হবে তামিমের। কোভিট-১৯ রিপোর্ট নেগেটিভ আসলে তবেই প্লে-অফে খেলতে পারবেন তিনি। অন্যথায় প্লে-অফে দর্শক হয়ে থাকতে হবে তাকে।

নিজের ভ্যারিপাইড ফেসবুক পেজ হতে এই ব্যাপারে তামিম জানিয়েছেন:  গতকাল থেকেই আমার শরীর একটু খারাপ ছিল। আজকে ব্যাটিং করে ড্রেসিং রুমে ফেরার পর শরীর আরও বেশি খারাপ করে। প্রচন্ড দুর্বল অনুভব করছিলাম। বিসিবির মেডিকেল টিম পরীক্ষা করে আমাকে দ্রুত হোটেলে ফিরে যাওয়ার পরামর্শ দেয়। আউট হয়ে ফেরার কয়েক ওভার পরই আমি হোটেলে ফিরে আসি।

কালকে আমার সবধরনের পরীক্ষা করা হবে। সবার দোয়া কামনা করছি। সুস্থ থাকলে এলিমিনেটর ম্যাচ খেলব বলে আশা করছি।

নিউজক্রিকেট/ ইফতি

 

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »