ডেস্ক রিপোর্ট »
বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপে নিজেদের বাঁচা-মরার দিনে আজ বেক্সিমকো ঢাকার মুখোমুখি হয়েছিল ফরচুন বরিশাল। যেখানে টানটান উত্তেজনার এই ম্যাচে বরিশালের বিপক্ষে ২ রানে হেরেছে বেক্সিমকো ঢাকা। তবে আগের ম্যাচেই মুশফিকের দলের প্লে অফ নিশ্চিত হয়ে গিয়েছিল।
প্রথমে ব্যাট করে বরিশালের করা ১৯৩ রানের জবাবে ৬ উইকেটে ১৯১ রানে গিয়ে থেমেছে ঢাকার ইনিংস। নাইম শেখের ঝড়ো সেঞ্চুরির কারণেই জয়ের খুব কাছে গিয়েও হারতে হয়েছে তাদের।
৬৪ বলে ১০৫ রানের অনবদ্য ইনিংস খেলেছেন তরুণ এই ওপেনার। এমন নান্দনিক ইনিংসের পর দল হারলেও ম্যাচের সেরা খেলোয়াড় হয়েছেন নাইম।
পুরষ্কার হাতে পেয়ে নাইম বলেন,”দলের যে পরিস্থিতি সেভাবেই চেষ্টা করেছি। প্রথম ৬ ওভার অনেক কঠিন ছিল আমার জন্য। আমি জানি সেট হলে পরে কভার করতে পারবো। এভাবে পরিকল্পনা করেই এগোচ্ছিলাম। আমি থাকলে এটা সহজ হয়ে যেত আমাদের জন্য।”
প্রথম ৪৩ বলে হাফ সেঞ্চুরি করার পরে ৬০ বলে গিয়ে নাইম করেছেন নিজের ক্যারিয়ারের প্রথম টি-টোয়েন্টি সেঞ্চুরি। প্রথম ৪৩ বলে ৫০ রান করা বাঁহাতি এই ব্যাটসম্যান শেষ ১৭ বলে করেছেন বাকি ৫০ রান।
