বঙ্গবন্ধু টি-টুয়েন্টি কাপ থেকে ছিটকে গেলেন নাঈম-

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

শনিবার বিসিবির কর্মকর্তারা জানিয়েছেন, অফ-স্পিনার নাঈম হাসানের ডান হাতের আঙুলে ফ্র্যাকচার ধরে পড়েছে এবং চলমান বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপ থেকে তিনি পুরোপুরি ছিটকে গেছেন।

রবিবার নাঈমের ভবিষ্যতের বিষয়ে আলোচনা করতে বিসিবি বিশেষায়িত চিকিৎসকের সাথে বসবে। কারণ নাঈমের হাতে অপারেশনও করাতে হতে পারে।

১০ ডিসেম্বর জেমকন খুলনার বিপক্ষে ম্যাচ চলাকালীন বেক্সিমকো ঢাকার দ্বাদশতম খেলোয়াড় হিসেবে মাঠে ফিল্ডিং করতে নামেন নাঈম। স্কোয়ার-লেগে ফিল্ডিং করার সময় চার বাচাঁতে ডাইভ দিয়েছিলেন তিনি। এই সময় সামান্য আঙুলের চোট পান।

তার বিষয়ে বেক্সিমকোর ঢাকার এক কর্মকর্তা বলেন,” নাঈম ছিটকে গেছেন। তার বদলি হিসেবে আমরা আরাফাত জুনিয়রকে দলে নেয়ার চেষ্টা করছি।”

নিউজক্রিকেট/আরআর

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »