নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপের প্লে-অফ আগেই নিশ্চিত করে রেখেছিল গাজী গ্রুপ চট্টগ্রাম। গ্রুপ পর্বের নিয়ম রক্ষার ম্যাচে আজ রাজশাহীর বিপক্ষে মাঠে নেমেছিলো তারা। মাঠে নেমেই ৩৬ রানের বড় ব্যবধানে জয় পেয়েছে তারা। আজকের ম্যাচের সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন চট্টগ্রামের অলরাউন্ডার নাহিদুল ইসলাম।
ব্যাট হাতে আজকের ম্যাচে নামার সুযোগ না পেলেও বল হাতে নিজের কাজে শতভাগ সফলতা তিনি। ঘরোয়া ক্রিকেটে বিগত সময়ে বেশ অনেকবারই নিজেকে প্রমাণও করেছেন। শান্ত, ইমন ও আরেক টপ অর্ডার ব্যাটসম্যান রনি তালুকদারকে ফিরিয়েছেন তিনি। ম্যাচ শেষে তাঁর বোলিং পরিসংখ্যান দাঁড়ায় ৪ ওভারে ১৯ রানের বিনিময়ে ৩ উইকেট। আর বাড়তি চাপ না নিয়ে শুধুমাত্র লাইন লেন্থ ঠিক রেখে বোলিং করেই সফল এ বোলার।
ম্যাচসেরা পুরষ্কার হাতে নিয়ে তিনি বলেন,”আমাদের বোলিং এর জন্য উইকেটটা একটু নরম ছিলো। টাইট বোলিং করতে পারলে ভালো। আমরা চেষ্টা করছি লাইন লেন্থ বজায় রেখে করে বোলিং করার। ক্রিকেট খেলায় কিছু বাড়তি চাপ থাকে কিন্তু এরপরেও চেষ্টা করেছি নিজের স্বাভাবিক খেলা চালিয়ে যাওয়ার। আর ম্যাচ পরিস্থিতি অনুযায়ী নিজের উপরে অর্পিত সব দায়িত্ব পালন করার চেষ্টা থাকে।”
উইকেট বোলারদের জন্য খুব সহজ না বলে জানান তিনি। কিন্তু বোলিংয়ে নিয়ন্ত্রিতভাবে গতির তারতম্য আনতে পারলে বাড়তি সুবিধা আদায় করা সম্ভব বলে মত নাহিদুলের।
এ বিষয়ে তিনি বলেন,”একটু পেস ভ্যারিয়েশন করতে পারলে অনেক ভালো। উইকেট এতটাও সহজ না। কিন্তু একটু ইতিবাচক থাকেন তাহলে হয়তোবা অনেক কিছু সহজ হয়ে যাবে।”
