নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
সময়টা একদমি ভালো যাচ্ছেনা এক সময় জাতীয় দলের নিয়মিত ওপেনার এনামুল হক বিজয়ের। করোনা ভাইরাসের পর বিসিবি প্রেসিডেন্টস কাপে সুযোগ পেলেও ছিলেন ব্যার্থ। এরপর বঙ্গবন্ধু টি-২০ কাপে জেমকন খুলনার হয়ে খেলার সুযোগ পান তিনি। তবে এখানেও ব্যার্থ তিনি।
প্রথম চার ম্যাচ খেলার সুযোগ পান বিজয়। চার ম্যাচে মোট রান করেন ৪১। স্বাভাবিকভাবেই তিনি একাদশ থেকে ছিটকে যান। তার জায়গায় খেলছে জাকির হোসেন। তিনি মুটামুটি ভালোই করছেন। ফলে প্লে অফে বিজয়ের না খেলা একরকম নিশ্চিত।
আজ খুলনা অনুশীলন করতে মিরপুর আসে। অনুশীলনে সময় বিজয় শুরুতে ব্যাটিং অনুশীলনে সুযোগ পাননা। তার সাথে খুলনার কোচ মিজানুর রহমানের সাথে কথা বলতে দেখা যায়। তবে তা স্বাভাবিক কোনো কথা বার্তা ছিলোনা। প্রায় ৮-১০ মিনিট চলে এইরকম। এরপর টিম ম্যানেজার নাফিজ ইকবাল আসে। তিনি পরিস্থিতি সামাল দেয়ার চেষ্টা করেন।
তবে একসময় এনামুল হতাশ হয়ে কান্না করে ফেলেন। তিনি। নাফিজ তাকে অনেক বোঝানোর চেষ্টা করেন। এরপর এনামুলের ব্যাটিংয়ের সুযোগ আসলে তিনি খালেদের এক করা বলা হাতের আঙুলে চোট পান। শেষে জানা যায় এনামুল মূলত ব্যাটিং না পাওয়ার জন্যই কোচের সাথে বাকবিতন্ডায় জড়ান।
নিউজক্রিকেট/আরআর
