ডেস্ক রিপোর্ট »
আগামী বছরের জানুয়ারী মাসে শ্রীলঙ্কার মাটিতেই টেস্ট সিরিজ খেলতে যাবে ইংল্যান্ড ক্রিকেট দল। এই সিরিজ দিয়েই বছরের প্রথমে মাঠে নামবে তারা। সেই সিরিজের জন্য তেমন কোন চমক ছাড়াই স্কোয়াড ঘোষণা করেছে ইংল্যান্ড এবং ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি)।
তবে এই স্কোয়াডে রাখা হয়নি পেসার জোফরা আর্চার ও তারকা অলরাউন্ডার বেন স্টোকসকে। দলে ফিরছেন উইকেটরক্ষক ব্যাটসম্যান জনি বেয়ারস্টো ও অলরাউন্ডার মঈন আলী।
শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজে মূলত বিশ্রাম দেওয়া হয়েছে আর্চারকে। মূলত জৈব সুরক্ষা বলয়ে অনেকদিনই থেকেছেন আর্চার। যে কারণে তিনি যেন মানসিক অবসাদ্গ্রস্থ না হন সে কারণেই তাঁকে বিশ্রাম দেওয়া হয়েছে।
স্টোকসকে ব্রিশাম দেওয়ার কারণ গত ৮ ডিসেম্বরে তিনি তাঁর বাবাকে হারিয়েছেন। তাই পরিবারকে সময় দিতে দলের বাহিরে রয়েছেন তিনি। এর আগে করোনা প্রকোপ কাটিয়ে মাঠে ফিরে ইংল্যান্ড ব্যস্ত সময় কাটালেও অধিকাংশ সময়েই স্টোকস অসুস্থ বাবার পাশে ছিলেন নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চে।
এদিকে আরেক সদস্য ওলি পোপের কাঁধের ইনজুরিতে বছর খানেক পর সাদা পোশাকে দেখা যাবে রঙিন পোশাকের নিয়মিত মুখ বেয়ারস্টোর।
শ্রীলঙ্কা সফরে ইংল্যান্ড স্কোয়াড: জো রুট (অধিনায়ক), জস বাটলার, ডম সিবলি, মঈন আলী, জ্যাক ক্রাউলি, ওলি স্টোন, জেমস অ্যান্ডারসন, স্যাম কারান, ক্রিস ওকস, জনি বেয়ারস্টো, বেন ফকস, মার্ক উড, ডম বেস, ড্যান লরেন্স, স্টুয়ার্ট ব্রড, জ্যাক লিচ।
