দক্ষিণ আফ্রিকার নতুন টেস্ট অধিনায়ক ডি কক

ডেস্ক রিপোর্ট »

ফাফ ডু প্লেসি অধিনায়কত্ব ছাড়ার পর টেস্টের জন্য নতুন কাউকে নেতৃত্ব দেয়নি ক্রিকেট দক্ষিণ আফ্রিকা । এবার তারা ২০২০-২১ মৌসুমের জন্য কুইন্টন ডি ককের কাধে নেতৃত্বের ভার তুলে দিয়েছে।

এর আগে সীমিত ওভারের ক্রিকেটে দক্ষিণ আফ্রিকার অধিনায়কের দায়িত্বে ছিলেন ডি কক, এবার সাদা পোশাকের ক্রিকেটেও নেতৃত্বের ভার উঠেছে এই উইকেট রক্ষক ব্যাটসম্যানের হতে। ডি কককে অধিনায়ক ঘোষণা করে দক্ষিণ আফ্রিকার টেস্ট দল ঘোষণা করেছে ক্রিকেট দক্ষিণ আফ্রিকা ।

শুক্রবার টেস্ট অধিনায়ক হিসেবে ডি ককের নাম ঘোষণা করেছেন, সিএসএর নির্বাচকদের আহ্বায়ক ভিক্টর এমপিটসাং। তিনি বলেছেন, ‘আগামী মৌসুমে নিজের রোল চালিয়ে নিতে আত্মবিশ্বাসী কুইন্টন এবং সে চাপ মোকাবেলা করতেও প্রস্তুত। আমরা তাঁকে অধিনায়ক হিসেবে সব রকমের সহযোগীতা করবো।’

গত জানুয়ারি থেকে ওয়ানডে ও টি-টোয়েন্টিতে দক্ষিণ আফ্রিকাকে নেতৃত্ব দিচ্ছেন ডি কক। এই গ্রীষ্মে সাতটি টেস্ট খেলবে দক্ষিণ আফ্রিকা। এর মধ্যে শ্রীলঙ্কা এবং পাকিস্তানের বিপক্ষে দুটি করে টেস্ট খেলবে প্রোটিয়ারা। এ ছাড়া অস্ট্রেলিয়ার বিপক্ষে তাদের তিনটি টেস্ট খেলার কথা রয়েছে।

নিউজ ক্রিকেট/ সুফিয়ান।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »