ডেস্ক রিপোর্ট »
আগামী বছরের শুরুতে আফগানিস্তান ও সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে ওয়ানডে সিরিজ খেলবে আয়ারল্যান্ড। সে সিরিজ দুটিকে সামনে রেখে ১৬ সদস্যর দল ঘোষণা করেছে আয়ারল্যান্ড ক্রিকেট বোর্ড।
আফগানিস্তানের সাথে খেলা এই সিরিজটি আইসিসি ওয়ানডে লিগের অন্তর্ভুক্ত। এই সিরিজে থাকছে ৩টি ওয়ানডে ম্যাচ। আরব আমিরাতের বিপক্ষে খেলবে ৪ ম্যাচের একটি সিরিজ।
সংযুক্ত আরব আমিরাত এবং আফগানিস্তানের বিপক্ষে ঘোষিত স্কোয়াডে জর্জ ডকরেল, উইলিয়াম পোর্টারফিল্ড এবং বয়েড র্যানকিনের মতো অভিজ্ঞ ক্রিকেটারদের জায়গা হয়নি। সন্তান সম্ভাব্য স্ত্রীর পাশে থাকতে এই সিরিজে থাকছেন না উইকেট কিপার ব্যাটসম্যান গ্যারি উইলসন। দলে জায়গা ধরে রেখেছেন তরুণ কার্টিস ক্যাম্পার।
এই সিরিজের এখনো সূচি নির্ধারণ হয়নি। এই সিরিজ খেলতে হলে সব ক্রিকেটারকে কোভিড টেষ্ট করিয়ে নেগেটিভ আসতে হবে। পোজিটিভ আসলে আইসোলেশনে পাঠানো হবে।
আয়ারল্যান্ডের পুরো স্কোয়াড ঃ-
অ্যান্ড্রু বার্লবার্নি (সি), মার্ক অ্যাডায়ার, কার্টিস ক্যাম্পার, ডেভিড ডেলানি, গ্যারেথ ডেলানি, জোস লিটল, অ্যান্ড্রু ম্যাকব্রিন, ব্যারি ম্যাকার্থি, জেমস ম্যাককলাম, কেভিন ও ব্রায়েন, নীল রক, সিমি সিং, পল স্টার্লিং, হ্যারি টেক্টর, লোরকান টকার এবং ক্রেগ ইয়াং।
নিউজক্রিকেট/আরআর
