ওয়ানডেতে দশকের সবচেয়ে প্রভাবশালী ক্রিকেটার কোহলি-

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

বর্তমান ক্রিকেট বিশ্বে সব ফরম্যটেই ব্যাটসম্যান হিসেবে বিরাট কোহলির জুড়ি মেলা কঠিন। কারণ শেষ কয়েক বছরে ধারাবাহিক পারফরম্যান্স করে কোহলি নিজেকে নিয়ে গেছেন অনন্য এক উচ্চতায়। ক্রিকেট মাঠ ছাপিয়ে সবখানেই সবসময় আলোচনা হয় তাঁর ব্যাটিং দক্ষতা নিয়ে কিংবা তাঁর সেঞ্চুরির হিসেব নিয়ে।

তবে এবার ভিন্ন এক বিষয় নিয়ে কথা বলেছেন ভারতের সাবেক তারকা ক্রিকেটার সুনীল গাভাস্কার। তার মতে, ভারতের জয়ের ক্ষেত্রে গত দশকের সবচেয়ে প্রভাবশালী ক্রিকেটার অবশ্যই বিরাট কোহলি।

ভারতের জয়ের ক্ষেত্রে শেষ কয়েক বছর ধরে দারুণ ভুমিকা রাখছেন ভারতীয় এই অধিনায়ক। যে কারণে গেল দশকের প্রভাবশালী ক্রিকেটার হিসেবে কোহলিকেই বেছে নিয়েছেন তিনি।

এ প্রসঙ্গে স্টার স্পোর্টসের ক্রিকেট কানেক্টেডে গাভাস্কার বলেন,’‘শুধু রান করা বা উইকেট শিকার নয়, দশকের সবচেয়ে প্রভাবশালী ক্রিকেটার বাছতে হলে বিরাটকেই শুধুমাত্র বাছতে হবে মাঠে ওর বিস্তৃত ব্যপ্তির জন্যই। কী প্রভাবটাই না পড়ে ওর মাঠে থাকা বা না থাকাতে। ভারতের জয়ের ক্ষেত্রে তাই গত দশকের সবচেয়ে প্রভাবশালী ক্রিকেটার অবশ্যই বিরাট কোহলি।’’

রান তাড়া করায় কোহলি যেন অন্য সবার থেকে আলাদা। রান তাড়া করার ক্ষেত্রে অনেকগুলো সেঞ্চুরিও আছে তাঁর। সেই সঙ্গে ব্যক্তিগত কীর্তিতে গেল দশকে অন্য সবার ঢের এগিয়ে তিনি। এ প্রসঙ্গে গাভাস্কার বলেন,”ব্যক্তিগত কীর্তির কথা বলতে গেলে অবশ্যই বিরাট কোহলি থাকবে সবার উপরে। রান তাড়া করতে নামা ভারতকে একার দাপটে কতগুলো ম্যাচ বিরাট জিতিয়েছে একবার দেখুন।’’

এবারই প্রথম দশকের সেরা ক্রিকেটারকে বিশেষ পুরষ্কার দেওয়ার কথা ঘোষণা করেছে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। আপাতত ভোটগ্রহণ চলছে। সমর্থকরা ভোটের ভিত্তিতেই চূড়ান্ত হবে কে পাচ্ছেন দশকের সেরা ক্রিকেটারের তকমা। আইসিসির প্রকাশিত দশকসেরা মনোনয়ের তালিকায় একমাত্র কোহলিই সব বিভাগে সেরা হওয়ার দৌড়ে রয়েছেন।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »