নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
সদ্য শেষ হলো অস্ট্রেলিয়া এবং ভারতের মধ্যকার তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। আর এ সিরিজ শেষে ওয়ানডে র্যাংকিং হালনাগাদ করেছে আইসিসি। নতুন হালনাগাদকৃত র্যাংকিংয়ে ব্যাটসম্যান, বোলার ও অলরাউন্ডারদের তালিকায় যথারীতি সবার উপরে অবস্থান করছেন বিরাট কোহলি, ট্রেন্ট বোল্ট ও সাকিব আল হাসান।
ব্যাটসম্যানদের র্যাংকিংয়ে এক ধাপ এগিয়ে অজি অধিনায়ক ফিঞ্চ উঠে এসেছেন পঞ্চম স্থানে। বোলারদের র্যাংকিংয়ে এক ধাপ উন্নতি হয়েছে মুজিব উর রহমানের। তাকে জায়গা করে দিতে গিয়ে এক ধাপ পিছিয়ে তৃতীয় স্থানে আছেন জাসপ্রিত বুমরাহ। অলরাউন্ডারদের তালিকায় শীর্ষ পাঁচে কোনো পরিবর্তন আসেনি।
বাংলাদেশি ক্রিকেটারদের মধ্যে ব্যাটসম্যানদের র্যাংকিংয়ে সবচেয়ে ভালো অবস্থানে রয়েছেন মুশফিকুর রহিম, ১৬তম স্থানে। ওয়ানডে অধিনায়ক তামিম ইকবাল সাকিবকে নিয়ে আছেন ২৩তম স্থানে। বোলারদের মধ্যে শীর্ষ ২০-এ নেই কেউ, সাকিবের অবস্থান ২৮তম।
একনজরে আইসিসি ওয়ানডে র্যাংকিং-
ব্যাটসম্যান
অবস্থান নাম রেটিং
১ম বিরাট কোহলি ৮৭০
২য় রোহিত শর্মা ৮৪২
৩য় বাবর আজম ৮৩৭
৪র্থ রস টেলর ৮১৮
৫ম অ্যারন ফিঞ্চ ৭৯১
৬ষ্ঠ ফ্যাফ ডু প্লেসিস ৭৯০
৭ম ডেভিড ওয়ার্নার ৭৭৩
৮ম কেন উইলিয়ামসন ৭৬৫
৯ম কুইন্টন ডি কক ৭৫৫
১০ম জনি বেয়ারস্টো ৭৫৪
বোলার
অবস্থান নাম রেটিং
১ম ট্রেন্ট বোল্ট ৭২২
২য় মুজিব উর রহমান ৭০১
৩য় জাসপ্রিত বুমরাহ ৭০০
৪র্থ ক্রিস ওকস ৬৭৫
৫ম কাগিসো রাবাদা ৬৬৫
৬ষ্ঠ জশ হ্যাজলউড ৬৬০
৭ম মোহাম্মদ আমির ৬৪৭
৮ম প্যাট কামিন্স ৬৪৬
৯ম ম্যাট হেনরি ৬৪১
১০ম জফরা আর্চার ৬৩৭
অলরাউন্ডার
অবস্থান নাম রেটিং
১ম সাকিব আল হাসান ৩৭৩
২য় মোহাম্মদ নবী ৩০১
৩য় ক্রিস ওকস ২৮১
৪র্থ বেন স্টোকস ২৭৬
৫ম ইমাদ ওয়াসিম ২৭১
৬ষ্ঠ কলিন ডি গ্র্যান্ডহোম ২৬৫
৭ম রশিদ খান ২৫৩
৮ম রবীন্দ্র জাদেজা ২৫৩
৯ম মিচেল স্যান্টনার ২৫১
১০ম শন উইলিয়ামস ২৩৮
