ফর্মে কবে ফিরবেন জানা নেই সাকিবের!

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

বঙ্গবন্ধু টি-২০ কাপ দিয়ে ক্রিকেটে ফিরেছেন দেশ সেরা ক্রিকেটার সাকিব আল হাসান। প্রায় এক বছর পর তিনি প্রতিযোগিতামূলক ক্রিকেটে ফিরেছেন। কিন্তু ফেরার পর সাকিবের বোলিং ভালো হলেও ব্যাটিং কোনোভাবেই ভালো হচ্ছেনা। সর্বোচ্চ ইনিংস মাত্র ১৫ রানের। সাকিব কবে সরূপে ফিরতে পারবেন সেটি নিজেও জানেনা না।

আজ ম্যাচ শেষে সাকিব জানান তার দল কিছুটা ব্যাকফুটে আছে। তবে একত্রে হয়ে খেলতে পারলে ভালো করা সম্ভব বলে তিনি জানান।তিনি বলেন,”টি-টোয়েন্টি যেহেতু মোমেন্টামের খেলা তিনদিনে একটা প্রভাব পড়তেই পারে। সুতরাং আমরা আবার রি-গ্রুপ করে নতুন করে শুরুর চেষ্টা করবো। যেহেতু একটা ম্যাচের ব্যাপার, আমরা যদি ভালো ক্রিকেট খেলতে পারি তাহলে ভালো ফল সম্ভব।

আমার মনে হয় উইকেট খুবই ভালো ছিল। দেখেন নিয়মিত উইকেট হারানোর পরও আমরা কত ১৬-১৭ রানে হেরেছি (মূলত ২০ রানে)। আমরা যদি একটা বড় জুটি গড়তে পারতাম বা শুরুটা ভালো করতে পারতাম যা আমরা পারিনি। পাওয়ার প্লের ৬ ওভারে আমরা ভালো ব্যাটিং করিনি। ওটা করতে পারলে ম্যাচটা আরও ভালো অবস্থায় যেতে পারতো লাস্ট দুই ওভারে আমাদের হাতে যদি উইকেট থাকতো।” — সাথে যোগ করেন।

নিজের ফর্মের ব্যাপারে তিনি জানান তিনি নিজেও জানেন না। তিনি বলেন,”জানিনা (হাসি) দেখি কত দ্রুত কামব্যাক করা যায়। চেষ্টা থাকবে যেন ভালো করতে পারি। বাকিটা দেখা যাক।”

নিউজক্রিকেট/আরআর

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »