২য় টেষ্ট খেলছেন না উইলিয়ামস

ডেস্ক রিপোর্ট »

ওয়েস্ট ইন্ডিজকে ঘরের মাঠে প্রথম টেষ্টে বেশ বড় ব্যাবধানে হারিয়েছে নিউজিল্যান্ড। সে ম্যাচে ম্যাচ সেরা হয়েছেন নিউজিল্যান্ড অধিনায়ক কেন উইলিয়ামস। তবে তিনি সিরিজের ২য় টেষ্টে খেলছেন না।

মূলত সন্তান সম্ভাব্য স্ত্রীর পাশে থাকতেই তিনি এই টেষ্টে থাকছেন না। উইলিয়ামস না থাকার ব্যাপারেটি নিশ্চিত করেছেন তাদের দলের কোচ গ্যারি স্টিড।

স্টিড বলেন, ‘তাঁর সন্তানের জন্মের সময় ঘনিয়ে এসেছে। পরিবারকে সময় দেয়ার উদ্দেশ্যে এখন তাঁর স্ত্রীর পাশে থাকা উচিত। পরিবার সকল কিছুর উর্ধ্বে। উইলিয়ামসনই একমাত্র অনাগত সন্তানের জন্মের জন্য টেস্ট ম্যাচ না খেলা সর্বপ্রথম ক্রিকেটার নয় এবং সে সর্বেশেষও নয়।’

‘তাঁর সন্তান কবে জন্ম নেবে এ ব্যাপারে আমরা শতভাগ নিশ্চিত নই এবং আমি কোন দক্ষ মেডিকেল বিশেষজ্ঞও নই। তাই নিশ্চিত করে বলতে পারছি না কবে উইলিয়ামসন বাবা হচ্ছেন। তবে আগামী ৬-১০ দিনের মধ্যে কিছু ঘটবার মত যথেষ্ট সম্ভাবনা রয়েছে।’—সাথে যোগ করেন তিনি।

নিউজক্রিকেট/আরআর

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »