টি-টোয়েন্টিতে তারকা নয় ভালো খেলাই জয়ের মূলমন্ত্র: মুক্তার

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপে শিরোপা জয়ের লক্ষ্যে টুর্নামেন্ট শুরু করেছিলো বেক্সিমকো ঢাকা। কিন্তু টুর্নামেন্টে শুরুর তিন ম্যাচ হেরে পয়েন্ট টেবিলের তলানিতে চলে যায় মুশফিকের নেতৃত্বাধীন এই দলটি। তবে পরবর্তী তিন ম্যাচ জয়লাভ করে দারুণভাবে ট্রাকে ফিরে এসেছে দলটি। প্লে-অফ নিশ্চিত করতে আজ তারকাবহুল জেমকন খুলনার মুখোমুখি হবে ঢাকা। কিন্তু ঢাকার অলরাউন্ডার মুক্তার আলীর মতে, তারকারা নন বরং টি-টোয়েন্টি ম্যাচে জয়লাভ করতে ভালো খেলা প্রয়োজন।

ঢাকার অলরাউন্ডার মুক্তার প্রতিপক্ষের তারকাদের দিকে মনোযোগ দিতে রাজি না। ভালো খেললে জয় তাদের দিকেই আসবে বলেই মত তাঁর। অভিজ্ঞ মুশফিকুর রহিমের সঙ্গে ঢাকার কোচ খালেদ মাহামুদ সুজন। তাই খুলনার বিপক্ষে জয় পেতে বেশ আত্মবিশ্বাসী এই অলরাউন্ডার।

এ প্রসঙ্গে মুক্তার বলেন,”আসলে তারকা দিয়ে যদি খেলা হইতো গত ম্যাচটা উনারা জিততেই পারতো। আসলে টি-টোয়েন্টি ম্যাচে যে ভালো খেলবে সেই জিতবে আমার কাছে মনে হয়। আমরা এখন খুবই আত্মবিশ্বাসী। কারণ আমাদের অধিনায়ক মুশফিক ভাই অনেক অভিজ্ঞ। তিনি আমাদের সামনে থেকে নেতৃত্ব দিচ্ছেন । আমাদের কোচ সুজন ভাই তো সব মিলিয়ে আমাদের আত্মবিশ্বাস বেশ ভালো। আমরা আশাবাদী কালকের ম্যাচটা ইনশাল্লাহ আমাদের ভালো হবে।”

আজকের ম্যাচ হেরে গেলে প্লে অফ খেলতে গ্রুপ পর্বের শেষ ম্যাচ পর্যন্ত অপেক্ষা করতে হবে। নয়তো বাকি দলগুলোর ফলাফলের দিকে তাকিয়ে থাকতে হতে তাদের। কিন্তু এমন সমীকরণের সামনে দাঁড়াতে নারাজ মুক্তার। একারণে খুলনার বিপক্ষের ম্যাচকেই মূল ম্যাচ ধরে প্রস্তুতি সারছে মুশফিক বাহিনী।

এ প্রসঙ্গে মুক্তার আরো বলেন,”আল্লাহর রহমতে আমাদের প্রস্তুতি খুব ভালো হচ্ছে। কারন প্রথমে আমরা তিনটা ম্যাচ হেরে গিয়েছিলাম এরপরে পরপর তিনটি ম্যাচ জিতেছি। এখন আমাদের আত্নবিশ্বাসের পারদ উপরের দিকে আছে। আমাদের কালকের ম্যাচটি মূল ম্যাচ। কাল জিততে পারলে অনেকটা এগিয়ে যাবো প্লে অফের পথে। তারপর আমাদের টার্গেট লাস্ট ম্যাচ।দলগত ভাবে আমাদের সবাই মোটামুটি ভালো একটা অবস্থানে আসছে। বোলাররা ব্যাটসম্যানরা সবাই ভালো ফর্মে আসছে। আল্লাহর রহমতে ভালো আত্মবিশ্বাসী আছি আমরা।”

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »