মুশফিকের মুখে শান্ত – ইমনের প্রশংসা

ডেস্ক রিপোর্ট »

বঙ্গবন্ধু টি২০ কাপে গতকাল অন্যরকম এক দিন দেখলো ক্রিকেট ভক্তরা, যেখানে এক ইনিংসে ১৮০ রান করাই কষ্টকর হচ্ছিলো সেখানে  দুই ইনিংস মিলে ৪৪১ রানের ম্যাচ দেখলো ক্রিকেট ভক্তরা। দিনের প্রথম ম্যাচে কাল হয়েছে রানের বন্যা, রাজশাহীর দেওয়া ২২১ রানের টার্গেট বরিশাল টপকে গেছে ১ ওভার ও ৮ উইকেট হাতে রেখেই। ম্যাচে দুর্দান্ত ব্যাটিং করে সেঞ্চুরি তুলে নিয়েছেন রাজশাহী অধিনায়ক নাজমুল হোসাইন শান্ত ও অনুর্ধ ১৯ বিশ্বকাপ জিতে আসা ওপেনার পারভেজ ইমন।তাদের বিধ্বংসী ব্যাটিংয়ে অভিভূত  মুশফিকুর রহিম।

দিনের প্রথম ম্যাচে মুখোমুখি হয়েছিল মিনিস্টার গ্রুপ রাজশাহী ও ফরচুন বরিশাল। টস হেরে ব্যাট করতে নামা রাজশাহীর অধিনায়ক শান্ত ৫৫ বলে ১০৯ রানের দুর্দান্ত এক ইনিংস খেলেন।শান্তর সেই ইনিংস দেখে ফেসবুকে নিজের অফিসিয়াল পেইজ থেকে মুশফিক লিখেন, ‘মাশাআল্লাহ। গ্রেট নক ব্রাদার। তোমার ব্যাটিং দেখে বিমোহিত।’

একই ম্যাচের দ্বিতীয় ইনিংসে ৪২ বলে ১০০ রানের বিধ্বংসী এক ইনিংস খেলেন অনুর্ধ ১৯ বিশ্বকাপ জয়ী ওপেনার পারভেজ ইমন, শান্তর শতক ম্যাচ জিতাতে না পারলেও ইমন মাঠ ছেড়েছেন দলের জয় নিয়ে। ইমনের এই ইনিংস গড়েছে দুই রেকর্ড, টি২০ ক্রিকেটে দেশের দ্রুততম ও সর্বকনিষ্ঠ শতকের রেকর্ড নিজের করে নিয়েছেন ইমন।

শান্তর পর পারভেজের ইনিংস দেখেও চুপ থাকতে পারেননি মুশফিক।অন্য এক ফেসবুক পোস্টে নিজের অফিসিয়াল পেইজ থেকে মুশফিক জানান, ‘বরিশাল ও পারভেজ হোসেন ইমনকে অনেক অভিনন্দন। কি দুর্দান্ত রত্ন তুমি! দারুণ এক রান তাড়া।’

নিউজ ক্রিকেট/ সুফিয়ান।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »