১৪ বছর পর পাকিস্তান সফরে প্রোটিয়ারা

ডেস্ক রিপোর্ট »

দীর্ঘ ১৪ বছর পর আগামী জানুয়ারিতে পাকিস্তান সফরে যাচ্ছে দক্ষিণ আফ্রিকা। আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের দুই ম্যাচের সাথে সফরে তিনটি টি-টোয়েন্টি খেলবে প্রোটিয়ারা।

আগামী ১৬ই জানুয়ারি করাচিতে আসবে দক্ষিণ আফ্রিকা দল। তারপর করাচি আন্তর্জাতিক স্টেডিয়ামে ২৬-৩০ জানুয়ারি প্রথম টেস্টে মুখোমুখি হবে দু’দল। ৪-৮ ফেব্রুয়ারি রাওয়ালপিন্ডিতে তে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টে মুখোমুখি হবে দু’দল। তারপর আইকনিক ভেন্যু হিসেবে পরিচিত গাদ্দাফি স্টেডিয়ামে তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজ খেলবে দু’দল। ১১, ১৩ ও ১৪ই ফেব্রুয়ারি তিন টি-টোয়েন্টিতে পাকিস্তানের বিপক্ষে মাঠে নামবে সফরকারী দক্ষিণ আফ্রিকা।

 

পাকিস্তানে পৌঁছে কোয়ারেন্টাইনে থাকবে দক্ষিণ আফ্রিকা দল। তবে এর মধ্যে তারা ট্রেনিং সেশন ও নিজেদের মধ্যে অনুশীলন ম্যাচ খেলতে পারবে। ২০০৭ সালের পর প্রথমবার পাকিস্তান সফরে যাচ্ছে দক্ষিণ আফ্রিকা। শেষবার ২০০৭ এ করাচিতে পাকিস্তানের বিপক্ষে টেস্টে ১৬০ রানের জয়ে ১-০ তে সিরিজ জিতে প্রোটিয়ারা।

 

টি-টোয়েন্টিতে ঘরের মাঠে প্রথমবার দক্ষিণ আফ্রিকার মুখোমুখি হবে পাকিস্তান। আরব-আমিরাতে খেলা দুই টি-টোয়েন্টি সিরিজেই জয় পায় দক্ষিণ আফ্রিকা।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »