করোনা মুক্ত পাকিস্তান দল-

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

অবশেষে অভিশপ্ত করোনার কালো থাবা থেকে মুক্তি মিললো পাকিস্তান জাতীয় ক্রিকেট দলের। নিউজিল্যান্ড সফরে এসে দুই ধাপে ১০ জন ক্রিকেটার করোনা আক্রান্ত হয় দলটির। প্রথম ধাপে ৬ ক্রিকেটারের শরিরে করোনার উপস্থিতি পাওয়ার পর দ্বিতীয় ধাপে আরো ৪ জনের দেহে সনাক্ত হয় এই ভাইরাসটি।

অবশেষে করোনার কালো থাবা থেকে মুক্তি পেলো টিম পাকিস্তান। সর্বশেষ করোনা পরিক্ষায় আক্রান্ত সকল ক্রিকেটারের করোনা রিপোর্ট নেগেটিভ এসেছে।
যার ফলে এই মুহুর্তে পাকিস্তান পুরো টিম করোনা মুক্ত। জানা গেছে খুব দ্রুত অনুশীলনে ফিরবে ক্রিকেটাররা।

নিউজিল্যান্ড সফরের আসার সাপ্তাহ দুয়েক আগে করোনা পরিক্ষায় সকল ক্রিকেটারের করোনা নেগেটিভ ছিল, যার ফলে ৫৪ সদস্যের বহর নিয়ে নিউজিল্যান্ডে পা রাখে পাকিস্তান। নিউজিল্যান্ডে আসার পর দুই ধাপে মোট ১০ জন ক্রিকেটার আক্রান্ত হয় দলটির। আক্রান্ত হওয়ার পর থেকে কিউইউ স্বাস্থ অধিদপ্তরের অধিনে চিকিৎসাধীন ছিল ক্রিকেটাররা।

সবকিছু ঠিক থাকলে খুব তাড়াতাড়ি অনুশীলনে ফেরার কথা টিম পাকিস্তানের। এই সফরে স্বাগতিকদের বিপক্ষে ৩ ম্যাচের টি-টুয়েন্টি সিরিজ ও ২ ম্যাচের টেস্ট সিরিজ খেলবে পাকিস্তান।

নিউজক্রিকেট / ইফতি

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »