মিরপুর একাডেমি মাঠে বোলিং অনুশীলনে মাশরাফি

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

আজ মিরপুর একাডেমি মাঠে বোলিং অনুশীলন করতে এসেছেন জাতীয় দলের সাবেক ওয়ানডে অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা। তিনি দুপুরে ১টা ২০ হতে বোলিং শুরু করেন।

মাশরাফি বিন মর্তুজা তার হ্যামস্ট্রিংয়ের চোট ও করোনাভাইরাসের দুর্বলতা কাটিয়ে দিন কয়েক আগেই বোলিং অনুশীলন শুরু করেছিলেন। সেদিন প্রায় ৪ ওভার মত বোলিং করেন। বোলিংয়ের লাইন লেংথ ও পেস ঠিকঠাক ছিলো।

তার বোলিং ও ফিটনেস ঠিক থাকার ফলে চলতি বঙ্গবন্ধু টি-২০ কাপের ৪ দল তার প্রতি আগ্রহ দেখায়৷ সেসব দল হচ্ছে ফরচুন বরিশাল, জেমকন খুলনা, মিনিস্টার রাজশাহী ও পরে যোগ দেয় বেক্সিমকো ঢাকা। তাদের মাঝে লটারি ভাগ্যে খুলনা পায় মাশরাফিকে।

গতকালই হয়েছে এই লটারি। এ ক্যাটাগরি থেকে মাশরাফি খেলবে খুলনার হয়ে। মাশরাফি এখনো খুলনা শিবিরে যোগদান করেননি। তবে তিনি আজ মিরপুর একাডেমি মাঠে এসে আলাদাভাবে বোলিং অনুশীলন করেছেন। তিনি শুরুতে এসে তার বোলিং মার্ক দেন। এরপর গিয়ে পিচে স্পট দিয়ে আসেন। তিনি এখন অব্দি স্পট বোলিংয়েই করছেন শুধু।

নিউজক্রিকেট/আরআর

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »