নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
বঙ্গবন্ধু টি-২০ কাপ খেলার জন্য আজ ফিটনেস টেষ্ট দিয়েছিলেন বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা। তিনি এই টেষ্টে পাশ করেছেন। পাশ করার সাথে সাথেই আজ বিসিবি মাশরাফির দল নির্ধারণের জন্য লটারি আয়োজন করে।
ইতিমধ্যে এই টুর্নামেন্টের অর্ধকের বেশি ম্যাচ শেষ। টুর্নামেন্টের শুরু থেকে মাশরাফি খেলার কোনো সম্ভাবনা ছিলোনা। কিন্তু তবুও বিসিবি তার জন্য একটা দরজা খোলা রেখেছিলো। বাধ্যতামূলক ফিটনেস টেষ্টে পাশ কিংবা কাছাকাছি স্কোর তুলতে পারলে এবং কোনো দল চাইলে খেলতে পারবেন মাশরাফি।
মাশরাফি কয়েকদিন আগে বোলিং শুরু করেছেন। বেশ ভালো বোলিংও করছেন নেটে। সে হিসেবে মাশরাফিকে পাওয়ার জন্য বিসিবির কাছে আবেদন করে তিন দল জেমকন খুলনা, ফরচুন বরিশাল ও মিনিস্টার রাজশাহী।
তাদের মাঝে আজ বিসিবি কার্যলয়ে লটারির আয়োজন করা হয়। মাশরাফিকে রাখা হয় “এ” ক্যাটাগরিতে। যেখানে মাশরাফি বিন মর্তুজাকে দলে পায় জেমকন খুলনা। এর ফলে সাকিব ও মাহমুদুল্লাহর পর আরও এক তারকা এখন তাদের দলে।
নিউজক্রিকেট/আরআর
