নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
বঙ্গবন্ধু কাপে আজকে দিনের প্রথম ম্যাচে আসরে উড়তে থাকা গাজী গ্রুপ চট্টগ্রামের বিপক্ষে জয় পেয়েছে বেক্সিমকো ঢাকা।
চলতি বঙ্গবন্ধু টি-টুয়েন্টি লিগের ১৩ তম ম্যাচে আজ মিরপুর শেরে-বাংলা স্টেডিয়ামে মুখোমুখি হয়েছে বেক্সিমকো ঢাকা ও গাজী গ্রুপ চট্টগ্রাম। টসে হেরে আগে ব্যাট করতে নেমে মুশফিকুর রহিম ও ইয়াসির আলীর ব্যাটে চড়ে নির্ধারিত ২০ ওভারে ৪ উইকেট হারিয়ে ১৪৫ রানের লড়াকু পুঁজি পায় ঢাকা। দলের পক্ষে সর্বোচ্চ ৭৩ রান আসে অধিনায়ক মুশফিকুর রহিমের ব্যাট থেকে, এছাড়া ইয়াসির রাব্বি করেন ৩৪ রান। চট্টগ্রামের হয়ে শরিফুল,মোস্তাফিজ রাকিবুল ও নাহিদুল, প্রত্যেকে নেন একটি করে উইকেট।
১৪৬ রানের জয়ের লক্ষ্যে ব্যাট করতে নেমে ঢাকার বোলারদের নিয়ন্ত্রিত বোলিংয়ে এক লিটন দাশ ব্যাতিত আর কেউ সুবিধা করতে পারেনি। যার ফলে নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১৩৯ রানের বেশি তুলতে পারেনি উড়তে থাকা চট্টগ্রাম। ফলে ৭ রানের পরাজয় নিয়ে মাঠ ছাড়তে হয় মিথুন বাহিনীকে। দলের পক্ষে সর্বোচ্চ ৪৭ রান আসে ওপেনার লিটন দাশের ব্যাট থেকে। ঢাকার হয়ে মুক্তার আলী ৩টি, এবং রবিউল ও রুবেল নেন ২টি করে উইকেট।
উল্লেখ্য আজকের ম্যাচের মধ্য দিয়ে টানা তিন ম্যাচ জয় তুলে নিলো শুরুতে ধুকতে থাকা ঢাকা। অপরদিকে আসরের প্রথম হারের স্বাদ পেলো মিথুন বাহিনী।
সংক্ষিপ্ত: ঢাকা: ১৪৫-৪ (২০)
মুশফিক ৭৩, রাব্বি ৩৪
চট্টগ্রাম: ১৩৯-৯ (২০)
ফলাফল: বেক্সিমকো ঢাকা ৪ উইকেটে জয়ী।
