টি-টোয়েন্টি ক্রিকেটে কেউ অপ্রতিরোধ্য নয়: মুশফিক

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপে নিজেদের প্রথম চার ম্যাচে অপরাজিত থেকে অবশেষে হারের মুখ দেখলো গাজী গ্রুপ চট্টগ্রাম। পঞ্চম ম্যাচে এসে ৭ রানে হেররেছে বেক্সিমকো ঢাকার কাছে। সর্বশেষ তিন ম্যাচ জিতে বর্তমানে পয়েন্ট তালিকার তৃতীয় অবস্থানে রয়েছে ঢাকা।

টুর্নামেন্টের শুরুটা মোটেও ভালো ছিল না ঢাকার। অন্যদিকে চট্টগ্রাম ৪ ম্যাচ খেলে ৪ ম্যাচই জয়লাভ করেছিল। তবে আজকের ম্যাচে ঢাকার কাছে হেরেছে ৭ রানে।

একারণে মুশফিক টি-টোয়েন্টি ক্রিকেটে কোন দলকেই অপ্রতিরোধ্য মানতে চাননা। এই ফরম্যাটে খেলাটা পুরোপুরি মোমেন্টামের উপর নির্ভর করে। কোন দল তিন বিভাগে ভালো করলে ফলাফল তাদের আসবে বলেও মনে করেন ঢাকার এই অধিনায়ক।

ম্যাচ শেষে প্রেজেন্টেশনে মুশফিক বলেন,”আমি যা বলেছিলাম টি-টোয়েন্টি ফরম্যাটে পুরোটাই মোমেন্টামের উপর নির্ভর করে। কোন টিমই এই ধরণের টুর্নামেন্টে অপ্রতিরোধ্য থাকতে পারে না। সুতরাং আপনি যদি ভালো খেলেন, তিন বিভাগেই ভালো করেন তাহলে ম্যাচের ফলাফল আপনার দিকেই আসবে।”

প্রথমে ব্যাট করে নির্ধারিত ২০ ওভার শেষে ১৪৫ রানে করে ঢাকা। এজন্য ম্যাচ শেষে ২০ রান কম করার আক্ষেপ ঝড়েছে মুশফিকের কন্ঠে। কিন্তু ম্যাচের আগে ক্রিকেটারদের জয়ের ব্যাপারে আত্মবিশ্বাস জুগিয়েছিলেন তিনি। টুর্নামেন্টে টিকে থাকতে জয়ের বিকল্প নেই বলেও দলের ক্রিকেটারদের উদ্বুদ্ধ করেছিলেন দেশ সেরা এই ব্যাটসম্যান।

এ প্রসঙ্গে মুশফিক আরো বলেন,”আমি মনে করিনা ১৪৫ রান যথেষ্ট ছিল। কারন আজকে উইকেটটা অনেক ভালো ছিল। আমি মনে করি আমরা আবারো প্রথম ছয় ওভারে যথেষ্ট রান করতে পারি নাই। যেটা আমাদের আরো ২০ রান থেকে বঞ্চিত করেছে। আর শেষ দিকে ফিজের ২-৩ ওভারে রান করা সত্যিই খুব কঠিন ছিল। আমি শুধু আমার বোলারদের বলেছিলাম এটাই সেই ম্যাচ যেটায় তোমাদের জয়টা খুবই প্রয়োজন। তোমরা যদি প্রতিযোগিতায় টিকে থাকতে চাও তোমাদের এই ম্যাচটাই জেতা উচিত।”

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »