রোহিত নন, নেতৃত্বে কোহলীকেই পছন্দ কুম্বলে-লক্ষনের-

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

সীমিত ওভারের ক্রিকেটে বিরাট কোহলীকে সরিয়ে টিম ইন্ডিয়ার নেতৃত্বের ভার দেওয়া হোক রোহিত শর্মাকে! বেশ কিছুদিন যাবৎ এই বিষয় নিয়ে চলছে বেশ আলোচনা সমালোচনা। মুম্বাই ইন্ডিয়ান্সকে ৫টি শিরোপা জেতানো রোহিতকে টি-টুয়েন্টি ফরম্যাটের নেতৃত্বে চাইছেন অনেকে। তবে চলমান এই বিতর্কে এবার স্রোতের বিপরিতে হাটলেন সাবেক দুই ভারতীয় লিজেন্ড ভিভিএস লক্ষণ ও অনিল কুম্বলে।

রোহিত শর্মা একজন ভাল অধিনায়ক এতে কোন সন্দেহ নেই। আর বিরাট কোহলীও একজন দুর্দান্ত দলপতি। বিরাটের বিকল্প আছে বলে এক্ষুনি তাকে সরিয়ে বিকল্প কাউকে নিয়ে ভাবতে নারাজ লক্ষন-কুম্বলে।

রোহিত শর্মাকে নিয়ে লেখা একটি বইয়ের ভার্চুয়াল মোড়ক উন্মোচন অনুষ্ঠানে চলমান এই ইস্যু নিয়ে কথা বলেছেন দুজনেই।

নিজের বক্তব্যে লক্ষণ জানান: নিঃসন্দেহে রোহিত দারুণ একজন অধিনায়ক। কোহলীর অনুপস্থিতিতে সে প্রতিবার দারুণ করেছে। একটি ফ্র‍্যাঞ্চাইজি দলকে পাঁচটি শিরোপা জেতানো সহজ কাজ নয়।সে সেটা করে দেখিয়েছে। অধিনায়ক হিসেবে সফল হওয়ার সকল গুন ওর মধ্যে আছে এতে কোন সন্দেহ নেই। সে কোহলীর বিকল্প হলেও এই মুহুর্তে কোহলীকে পরিবর্তনের কোন প্রয়োজন দেখছি না আমি। কোহলীও দুর্দান্ত একজন অধিনায়ক। তাই এত তাড়াতাড়ি ওকে সরানোর কোন মানেই দেখছি না।

লক্ষনের সাথে সুর মিলিয়ে একই বক্তব্য সাবেক ভারতীয় লেগ স্পিন কিংবদন্তী অনিল কুম্বলের।
নিজের বক্তব্যে কুম্বলে বলেন: আমাদের সোভাগ্য আমাদের রোহিতের মতো বিকল্প আছে। সে দারুণ একজন নেতা। সবসময় চ্যালেঞ্জ নিতে পছন্দ করে সে। তার যখন সুযোগ আসবে আমার বিশ্বাস সে ভাল করবে। তবে আপাতত কোহলীর উপর আমাদের আস্থা আছে, সেও ভাল করছে। তাই এই মুহুর্তে পরিবর্তনের প্রয়োজন আছে বলে আমি মনে করিনা।

নিউজক্রিকেট / ইফতি

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »