ফিটনেস পরিক্ষায় উতরে গেলেন মাশরাফি-

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

বঙ্গবন্ধু টি-২০ কাপ খেলার জন্য আজ ফিটনেস টেষ্ট দিয়েছে বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা। তিনি এই টেষ্টে পাশ করেছেন।

চলছে বঙ্গবন্ধু টি-২০ কাপ। ইতিমধ্যে এই টুর্নামেন্টের অর্ধকের বেশি ম্যাচ শেষ। টুর্নামেন্টের শুরু থেকে মাশরাফি খেলার কোনো সম্ভাবনা ছিলোনা। কিন্তু তবুও বিসিবি তার জন্য একটা দরজা খোলা রেখেছিলো। বাধ্যতামূলক ফিটনেস টেষ্টে পাশ কিংবা কাছাকাছি স্কোর তুলতে পারলে এবং কোনো দল চাইলে খেলতে পারবেন মাশরাফি।

মাশরাফি কয়েকদিন আগে বোলিং শুরু করেছেন। সে হিসেবে একাধিক দল তার প্রতি আগ্রহ দেখিয়েছে। ফলে মাশরাফি আজ ফিটনেস টেষ্ট দেন। তিনি ভালোভাবে এই টেষ্টে পাশ করেছেন। ফলে এই টুর্নামেন্ট খেলতে বাধা নেই।

এই বিষয়ে বিসিবির ফিটনেস ট্রেনার তুষার কান্তি হাওলাদার বলেন, ‘মাশরাফি আজ সকালে ফিটনেস টেস্ট দিয়েছিলেন। সে টেস্টে উতরে গেছে। এখন বঙ্গবন্ধু টুর্নামেন্টে সে খেলতে পারবে। তবে কী প্রক্রিয়ায় খেলবে, সেটা বোর্ড নির্ধারণ করবে।’

উল্লেখ্য মাশরাফি ফিটনেস টেষ্ট পাশ করার ফলে আজ তার দলও নির্ধারণ হয়ে যেতে পারে। বিসিবি লটারির মধ্যেমে তার দল নির্ধারণ করবে৷ ক্যাটাগরিও বিসিবি ঠিক করবে।

নিউজক্রিকেট/আরআর

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »