নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
এই বছরের জুলাইয়ে বাংলাদেশের শ্রীলঙ্কা সফর করার কথা ছিলো। কিন্তু করোনাভাইরাসের কারণে এই সিরিজ স্থগিত হয়েছিলো তখন। এরপর আবার নভেম্বর-অক্টোবরে এই সিরিজ হওয়ার কথা থাকলেও শ্রীলঙ্কার দেওয়া কোয়ারান্টাইন নিয়মের জন্য বিসিবি এই সফর করতে রাজী হয়নি।
প্রায় ২,৩ বারের বেশি সময় এই সিরিজ পিছিয়েছে। কিন্তু এখন জানা গেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি ও শ্রীলঙ্কান ক্রিকেট বোর্ড এসএলসি এই স্থগিত হয়ে যাওয়া সিরিজ নিয়ে আবারও আলোচনা শুরু করেছে।
আগামী বছর বাংলাদেশের অনেক আন্তর্জাতিক সিরিজ রয়েছে। এর ফলে বাংলাদেশের ফাঁকা সময় খুব কম। মার্চ – এপ্রিলের দিকে একটি উইন্ডো রয়েছে। বিসিবি চাইছে এই সময়টাতে শ্রীলঙ্কার এই সফরটি করতে।
উল্লেখ্য আগামী জানুয়ারিতে শ্রীলঙ্কা সফর করবে ইংল্যান্ড। তাদের জন্য কোনো কোয়ারান্টাইন নেই। তাদের দেশে ১৪ কোয়ারান্টাইন থেকে এসে শ্রীলঙ্কায় করোনা পরীক্ষা করিয়ে নেগেটিভ আসলেই অনুশীলন শুরু করতে পারবে। বিসিবি আশা করছে বাংলাদেশের জন্যও একই নিয়ম করবে শ্রীলঙ্কা।
নিউজক্রিকেট/আরআর
