২০২২ এশিয়া কাপের আয়োজক পাকিস্তান –

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

সবকিছু ঠিক থাকলে ২০২২ সালের এশিয়া কাপ ক্রিকেটের পর্দা উঠবে পাকিস্তানে, বিষয়টি নিশ্চিত করেছেন পাকিস্তান ক্রিকেট বোর্ডের প্রধান নির্বাহী
ওয়াসিম খান।

করোনার কারণে ২০২০ সালে এশিয়া কাপের ১৫তম আসর আর মাঠে গড়ায়নি। স্থগিত হওয়া এই আসর আগামী বছর (২০২১) শ্রীলঙ্কায় বসবে। এশিয়া কাপের ১৫তম আসর পাকিস্তানে হওয়ার কথা থাকলেও ভারতীয় ক্রিকেট বোর্ডের চরম বিরোধিতায় আসরটি
আয়োজনে  পাকিস্তানকে  অনুমতি দেয় আইসিসি।

মুলত এশিয়া কাপের ১৪ তম আসর ভারতে হওয়ার কথা ছিল, তখন পাকিস্তান বোর্ডের বিরোধিতায় সেটি সরিয়ে সংযুক্ত আরব আমিরাতে আয়োজন করা হয়।
তারই ফলশ্রুতিতে পরবর্তী আসরে পাকিস্তানে আয়োজন নিয়ে বিরোধিতা করে ভারত।

তবে এবার প্রতিশোধের সকল হিসাবনিকাশ চুকিয়ে ফের এশিয়া কাপ আয়োজনের সুযোগ পেয়েছে পাকিস্তান। আইসিসির ভারচুয়াল মিটিং শেষে বিষয়টি নিশ্চিত করেন পাকিস্তান ক্রিকেট বোর্ডের প্রধান নির্বাহী ওয়াসিম খান।

২০২২ সালে এশিয়া কাপের ১৬তম আসর আয়োজনের ব্যাপারে ওয়াসিম খান জানানঃ
আইসিসির সর্বশেষ ভারচুয়াল সভায় পাকিস্তানকে ২০২২ সালে এশিয়া কাপের আয়োজক হিসেবে নির্ধারণ করা হয়েছে। পরবর্তী এশিয়া কাপ হবে আগামী জুনে শ্রীলঙ্কায়। আমরা ২০২২ এশিয়া কাপ আয়োজনের দায়িত্ব পেয়েছি।

নিউজক্রিকেট / ইফতি

 

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »