হ্যামিল্টন টেস্টে নিউজিল্যান্ডের ইনিংস ব্যবধানে জয়-

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

ঘরের মাঠে কিউইরা সবসময় শক্ত প্রতিপক্ষ এটা কমবেশি সবারই জানা। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সেটা আবারও প্রমাণিত হলো৷ দুই ম্যাচের টেস্ট সিরিজের প্রথম টেস্টে ওয়েস্ট ইন্ডিজকে ইনিংস ও ১৩৪ রানের বিশাল ব্যবধানে পরাজিত করেছে ব্লাক-ক্যাপসরা।

প্রথমে টস হেরে আগে ব্যাটিং করে প্রথম ইনিংসে ৭ উইকেটের বিনিময়ে ৫১৯ রান করে ইনিংস ঘোষণা করেছিল নিউজিল্যান্ড। কিউইদের করা সেই রান দুই ইনিংস মিলিয়েও তুলতে সক্ষম হয়নি সফরকারী ওয়েস্ট ইন্ডিজ দল। প্রথম ইনিংসে অধিনায়ক উইলিয়ামসন ২৫১ রানের ঝলমলে ইনিংস খেলেছিলেন যা তার ক্যারিয়ার সেরা ইনিংস। এছাড়া টম লাথাম করেছিলেন ৮৬ রান। ৫১ রানে অপরাজিত ছিলেন কাইল জেমিসন।

প্রথম ইনিংসে সাউদি, ওয়াগনারদের বোলিং তোপে গুড়িয়ে যায় ওয়েস্ট ইন্ডিজের ব্যাটিং লাইনআপ। সাউদি একাই শিকার করেন ৪টি উইকেট। ২টি করে উইকেট পান জেমিসন ও ওয়াগনার৷ ওয়েস্ট ইন্ডিজ অলআউট হয় ১৩৮ রানে।

ফলোঅনে পড়া ওয়েস্ট ইন্ডিজকে আবার ব্যাটিং করতে পাঠায় নিউজিল্যান্ড। আবারও একই দশা হয় ক্যারিবিয়ানদের টপ-মিডল অর্ডারের। লোয়ার অর্ডারে আলজারি জোসেফকে নিয়ে লড়াই চালিয়ে যান জার্মেইন ব্ল্যাকউড। কিউইদের তৃতীয় দিনেই জয়ের আনন্দে বাধ সেধে ম্যাচ চতুর্থ দিনে নিয়ে যান এই দুইজনেই।

চতুর্থ দিন সকালেই অবশ্য গুটিয়ে যায় সফরকারীরা। ১৪১ বলে ১০৪ রানের ইনিংস খেলেন ব্ল্যাকউড। ১২৫ বলে ৮৬ রান করেন জোসেফ। তাদের এই ইনিংস কেবল পরাজয়ের ব্যবধান কমিয়েছে কিন্তু ইনিংস হারের লজ্জা এড়াতে পারেনি। চোটের কারণে ব্যাটিং করতে পারেননি ক্যারিবিয়ান উইকেটরক্ষক শন ডওরিচ।

ওয়েস্ট অলআউট হয়েছে ২৪৭ রানে। ৪টি উইকেট শিকার করেছেন ওয়াগনার। জেমিসন পেয়েছেন ২টি উইকেট। নিউজিল্যান্ড পেল ১৩৪ রান ও ইনিংস ব্যবধানে জয়। সেই সাথে সিরিজে এগিয়ে গেল ১-০ ব্যবধানে।

সংক্ষিপ্ত স্কোর

নিউজিল্যান্ড ৫১৯/৭ ডিক্লে. (প্রথম ইনিংস)
উইলিয়ামসন ২৫১, লাথাম ৮৬, জেমিসন ৫১*;
গ্যাব্রিয়েল ৩/৮৯, রোচ ৩/১১৪।

ওয়েস্ট ইন্ডিজ ১৩৮/১০ (প্রথম ইনিংস)
ক্যাম্পবেল ২৬, হোল্ডার ২৫, ব্ল্যাকউড ২৩;
সাউদি ৪/৩৫, জেমিসন ২/২৫, ওয়াগনার ২/৩৩।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »