ডেস্ক রিপোর্ট »
জেমকন খুলনা ও ফরচুন বরিশালের পর এবার বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক অধিনায়ক মাশরাফি বিন মর্তুজাকে দলে পেতে চায় মিনিস্টার গ্রুপ রাজশাহী।
প্রায় ৯ মাস ক্রিকেটের বাইরে বাংলাদেশ জাতীয় দলের সাবেক ওয়ানডে অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা। মাঝে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছিলেন, ওজন বেড়েছে বেশ। তবে তিনি আবার কিছুদিন ধরে ওজন কমিয়েছে। শুরু করেছেন বোলিং।
মাশরাফির ইঞ্জুরিতে থাকার কারণে তিনি বঙ্গবন্ধু টি-২০ কাপের ড্রাফটে ছিলেন না। ফলে কোনো দল থাকে দলে নিতে পারেনি। তবে বিসিবি মাশরাফির জন্য আলাদা সুযোগ রেখেছে। কেউ দলে চাইলে এবং মাশরাফি আগ্রহ থাকলে তিনি যেকোনো দলে খেলতে পারবেন।
সে নিয়ম অনুযায়ী দুই দল জেমকন খুলনা ও ফরচুন বরিশাল আগেই বিসিবিকে মাশরাফির ব্যাপারে আবেদন করেছে। এবার জানা গেছে আরেকদল মিনিস্টার রাজশাহীও বিসিবিকে আবেদন করেছে মাশরাফিকে দলে পেতে।
আগেই জানানো হয়েছিলো একের অধিক দল মাশরাফিকে নিতে চাইলে লটারির মাধ্যমে দল বেঁচে দেয়া হবে। তবে এখন তিন দল হওয়াতে সেটা কিভাবে হবে সেটাও দেখার বিষয়। ড্রাফটে না থাকায় মাশরাফি কোন ক্যাটাগরিতে পড়বেন সেটাও এখনো জানা যায়নি।
নিউজক্রিকেট/আরআর
