ডেস্ক রিপোর্ট »
আঙুলের চোট পেয়ে বঙ্গবন্ধু টি-২০ কাপ থেকে চিটকে গেছেন বাংলাদেশ টেষ্ট দলের অধিনায়ক ও গাজি গ্রুপ চট্টগ্রামের ব্যাটসম্যান মমিনুল হক সৌরভ। তারা পরিবর্তে চট্টগ্রাম দলের ভিড়িয়েছে তরুণ পেসার রুয়েল মিয়াকে।
গত ২৮ নভেম্বর জেমকন খুলনার বিরুদ্ধে ফিল্ডিং করতে গিয়ে আঙুলে চোট পান মমিনুল। তখন চোট কতটা গুরুতর তা জানা না গেলেও পরে যানা যায় চোট বেশ গুরুতর আর অপারেশনও লাগবে৷ এর ফলে চলতি বঙ্গবন্ধু টি-২০ কাপ থেকে তিনি একদম ছিটকে যান।
তার পরিবর্তে চট্টগ্রাম কাকে দলে নেয় সেটা নিয়ে আগ্রহ ছিলো অনেকের। এতদিন জানা যায়নি এই ব্যাপারে। তবে এখন জানা গেছে তার বদলি হিসেবে চট্টগ্রাম তরুণ পেসার রুয়েল মিয়াকে দলে নিয়েছে। তিনি চট্টগ্রামের অনুশীলনে যোগ দিয়েছেন।
উল্লেখ্য গাজি গ্রুপ চট্টগ্রাম এই টুর্নামেন্টে দূর্দান্ত খেলছে। ৪ ম্যাচে ৪ জয় নিয়ে তারা পয়েন্ট টেবিলের শীর্ষ স্থানে আছে।
নিউজক্রিকেট/আরআর
