টি-টোয়েন্টি সিরিজ থেকে ছিটকে গেলেন জাদেজা-

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

চলতি অস্ট্রেলিয়া সিরিজের ওয়ানডে ম্যাচগুলোই ব্যাট হাতে দারুণ পারফর্ম করেছেন অলরাউন্ডার রবীন্দ্র জাদেজা। এবার টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচেও রান করেছেন জাদেজা। তবে বাকি দুই টি-টোয়েন্টি ম্যাচে আর খেলা হচ্ছে না জাদেজার। তার বদলি হিসাবে শারদুল ঠাকুরকে ইতোমধ্যে দলে ডেকেছে ভারত।

অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম টি-টোয়েন্টি ম্যাচে জয় পেয়েছে ভারত। জাদেজার ব্যাটিং ঝড়ে বড় সংগ্রহ পায় ভারত। তবে দলের অন্যতম এই খেলোয়াড়কে পরের দুই টি-টোয়েন্টি ম্যাচে পাচ্ছে না সফরকারীরা।

প্রথম টি-টোয়েন্টি ম্যাচে ব্যাটিংয়ের সময় মিচেল স্টার্কের একটি বাউন্সারে মাথায় আঘাত পেয়েছিলেন জাদেজা। তাছাড়া হ্যামস্ট্রিংয়েও চোট পান তিনি। অস্ট্রেলিয়া ব্যাট করতে নামার আগে ভারতের পক্ষ থেকে জানানো হয়েছিল এই ম্যাচে আর খেলতে নামতে পারবেন না জাদেজা। পরবর্তীতে পুরো টি-টোয়েন্টি সিরিজই শেষ হয়ে গেল এই অলরাউন্ডারের।

জাদেজা ছিটকে যাওয়ায় তার বদলে বাকি দুই টি-টোয়েন্টির জন্য ভার‍ত দলে নিয়েছে পেসার শারদুলকে। ওয়ানডে স্কোয়াডে থাকা এই পেসার একদিনের ম্যাচের সিরিজের শেষ ম্যাচটি খেলার সুযোগ পেয়েছিলেন এবং ভালো করেছিলেন।

তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ভারত পেয়েছে ১১ রানের জয়। ব্যাট হাতে ২৩ বলে ৪৪ রানের দারুণ ইনিংস খেলেন জাদেজা। ম্যাচের দ্বিতীয় ইনিংসে তিনি ফিল্ডিং করতে নামতে না পারায় তার কনকাশন বদলি হিসাবে নেমেই বাজিমাত করেন যুযবেন্দ্র চাহাল। ম্যাচসেরা ক্রিকেটারও নির্বাচিত হন এই লেগ স্পিনার।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »